Friday, April 3, 2026

ম‍্যাচের আগেরদিন রাতে ছিলেন অসুস্থ, চিকিৎসকের কাছে ইঞ্জেকশনও চান সূর্যকুমার

Date:

Share post:

রবিবার অস্ট্রেলিয়ার ( Australia)বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম‍্যাচ জিতে সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল (India Team)। সৌজন্য বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের দুরন্ত ইনিংস। ৬৩ রান করেন কোহলি। ৬৯ রান করেন সূর্যকুমার যাদব। কিন্তু জানেন কি ম‍্যাচের আগের দিন অসুস্থ ছিলেন সূর্যকুমার। জ্বর-পেট খারাপে ভুগ ছিলেন তিনি। এমনকি চিকিৎসকের কাছ থেকে ইঞ্জেকশনও চান সূর্যকুমার। সোমবার বিসিসিআইয়ের দেওয়া এক সাক্ষাৎকারে অক্ষর প‍্যাটেলকে এমনটাই বলছিলেন সূর্যকুমার।

সোমবার একটি ভিডিও পোস্ট করে বিসিসিআই। সেখানে দেখা যায় ম্যাচের পরে সূর্যকুমারের সাক্ষাৎকার নেন অক্ষর প‍্যাটেল। সেখানে অক্ষর প্রশ্ন করেন, “গতকাল রাতে তোমাকে নিয়ে ফিজিয়োর ঘরে অত কথা হচ্ছিল কেন? তুমি রাত ৩টের সময় জেগেই বা ছিলে কেন?” জবাবে সূর্যকুমার বলেন,” হঠাৎ করে আবহাওয়ায় বদল হয়েছিল। সেই সঙ্গে যাত্রার একটা ধকল ছিল। তাই পেটখারাপ হয়ে গিয়েছিল। সঙ্গে জ্বর ও হয়। কিন্তু আমি জানতাম এই ম্যাচেই সিরিজের ফয়সালা হবে। তাই চিকিৎসক ও ফিজিয়োকে বলেছিলাম, এটা যদি বিশ্বকাপের ফাইনাল হত, তা হলে কি আমি না খেলে থাকতে পারতাম! তাই আমাকে ওষুধ দিন, বা ইঞ্জেকশন, যে ভাবেই হোক আমাকে মাঠে নামতে হবে। ভারতের জার্সিতে যখন মাঠে নামি তখন আমার মধ্যে একটা অন্য আবেগ কাজ করে।”

আরও পড়ুন:রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন বিরাট, সামনে এবার সচিন

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...