Wednesday, June 24, 2026

দিলীপ-শুভেন্দুদের উদ্দেশ্যে তর্পণ! মদনের আচরণে ক্ষুব্ধ স্পিকার

Date:

Share post:

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) ও বিজেপির ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের(Dilip Ghosh) নামে তর্পণ করেছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র(Madan Mitra)। তাঁর এহেন কর্মকান্ডে বিতর্ক চরম আকার ধারণ করে। মদনের এহেন আচরণে ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক তথা বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee)।

মদনের এহেন আচরণের নিন্দা তো বটেই রীতিমতো ক্ষোভ প্রকাশ করে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “এগুলো ভাল দৃষ্টান্ত স্থাপন করে না। আসলে মিডিয়ার সামনে পাবলিসিটি পাওয়ার জন্য এসব করা হচ্ছে। এসব না করলেও মদন মিত্র মদন মিত্রই থাকবেন। যাঁরা বিধায়ক তাঁরা নিজের ক্ষেত্রে কাজ করবেন।” এরপর সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “এই পাবলিসিটি দিয়েছেন আপনারা। আমি আর কী বলব?”

বিধায়ক মদন মিত্রের কাজকে তৃণমূল একেবারেই সমর্থন করছেন না বলে জানিয়ে তৃণমূল মুখপত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “আমি হলে এ কাজ করতাম না। এটা মদনদার ব্যাপার। আমি নিশ্চিত সবাইকে আক্রমণ করতাম। কিন্তু এসব করতাম না। মদনদা নিজস্ব অভিধান মেনে কাজ করেন। সেটার কপিরাইট তার নিজের।”

উল্লেখ্য, মহালয়ার দিন সকালে একেবারে নিজস্ব স্টাইলে তর্পণ করতে দেখা যায় কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। তসরের ধুতি, উড়নি গায়ে, চোখে কালো সানগ্লাস লাগিয়ে গঙ্গার পাড়ে তর্পণ করেন তিনি। দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর ছবিতে মালা পরিয়ে নিয়ম মেনে মন্ত্র পড়ে তাদের উদ্দেশ্যে তর্পণ করেন মদন মিত্র। পাশাপাশি সংবাদমাধ্যমকে তিনি বলেন বিজেপির বিদায় কামনায় এই তর্পণ। বলার অপেক্ষা রাখে না মদনেরই এহেন আচরণ রাজ্য রাজনীতিতে ব্যাপক বিতর্ক তৈরি করে।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...