Saturday, April 4, 2026

আদালতে মুখ পুড়ল CBI-এর, সুবীরেশের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

Date:

Share post:

আদালতে মুখ পুড়ল সিবিআইয়ের।সোমবার আদালত সিবিআই হেফাজতের আর্জি খারিজ করে দিয়ে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।আদালত সূত্রের খবর, বিচারক সিবিআই আইনজীবীর কাছে আরও জানতে চান, এই ৬ দিন সুবীরেশ তাঁদের হেফাজতে থাকা সত্ত্বেও তদন্ত কতটুকু অগ্রসর হল। তদন্তের গতি প্রকৃতি সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারক।

সুবীরেশের আইনজীবী আদালতে জানান, সিবিআই শুধু শুধু তাঁর মক্কেলকে আটকে রেখেছে। কিছুই জিজ্ঞাসাবাদ করা হয়নি। বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলে হেফাজতে নিয়ে সুবীরেশকে অযথা হেনস্তা করা হচ্ছে। এতে তাঁর মানসিক উত্পীড়ন বাড়ছে। সিবিআই হেফাজতের মেয়াদ শেষে এদিন আবার আলিপুর আদালতে তোলা হয় প্রাক্তন এসএসসি চেয়ারম্যান(SSC) এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে (Subires Bhattacharya)। গত ১৯ সেপ্টেম্বর নিজাম প্যালেসে টানা ৬ ঘণ্টা  জেরা করার পর তদন্তে অসহযোগিতার অভিযোগে সুবিরেশকে গ্রেফতার করে সিবিআই। সিবিআইয়ের অভিযোগ, নিয়োগ দুর্নীতিতে বড়সড় ভুমিকা রয়েছে সুবীরেশের।

এদিন সুবীরেশ ভট্টাচার্যের হাজিরা নিয়েও আদালতের ভর্ত্সনার মুখে পড়ে সিবিআই। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর এদিন তাঁকে আদালতে হাজির করা হয়। কেন এত দেরি হল জানতে চান সিবিআই আদালতের বিচারক। যানজটের কারণে দেরির কথা শুনে আরও রেগে যান বিচারক। তিনি বলেন তা হলে বাকিরা কী করে এলেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...