Saturday, June 20, 2026

যাত্রী দুর্ভোগের কথা ভেবে SBSTC-র অস্থায়ী বাস কর্মীদের ২৬ দিন কাজের প্রতিশ্রুতি পরিবহনমন্ত্রীর

Date:

Share post:

পুজোর মরশুমে যাত্রী দুর্ভোগ রুখতে তৎপর রাজ্য। SBSTC-র অস্থায়ী বাস কর্মীদের  কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার অনুরোধের পাশাপাশি তাঁদের দাবি মেনে  মাসে ২৬ দিন কাজের প্রতিশ্রুতি দিলেন পরিবহনমন্ত্রী স্নেহাশীস চক্রবর্তী। সঙ্গে আন্দোলনকারীদের অবিলম্বে কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ করেছেন তিনি। পাশাপাশি পুজোর পর ছুটি সংক্রান্ত দাবিদাওয়া নিয়েও আলোচনার আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: SBSTC-র অস্থায়ী কর্মীদের লাগাতার আন্দোলনের জেরে দুর্ভোগে নিত্যযাত্রীরা

পুজোর মরশুমেও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীদের কর্মবিরতি অব্যাহত। এই নিয়ে দুর্ভোগের সপ্তম দিনে পড়েছে। বেশ কিছু জেলায় সরকারি বাস পরিষেবা কার্যত বন্ধের মুখে। যার জেরে চরম ভোগান্তিতে যাত্রীরা। মহালয়ার পরও কর্মবিরতি তুলে নেওয়ার নাম নেই। দুর্গাপুর থেকে বাঁকুড়া, পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম, সর্বত্রই গন্তব্যে পৌঁছতে গিয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন বহু মানুষ।দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন আন্দোলনকারীরা। সোমবার এ নিয়ে নড়েচড়ে বসেন পরিবহনমন্ত্রী স্নেহাশীস চক্রবর্তী। তিনি জানান, অস্থায়ী বাস কর্মীদের কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার অনুরোধের পাশাপাশি তাঁদের দাবি মেনে  মাসে ২৬ দিন কাজের প্রতিশ্রুতি দেন।


তবে সোমবার পরিবহন মন্ত্রীর আশ্বাসের পরে,অস্থায়ী বাস কর্মীরা জানিয়েছেন, প্রেসবিবৃতি দিলে কর্মবিরতি তুলে নেওয়া হবে। আপাতত দিঘা ডিপো থেকে কর্মবিরতি তুলে নেওয়ার কথা হয়েছে। এই ডিপো থেকেই সবার আগে কর্মবিরতির আন্দোলন শুরু হয়েছিল।


Related articles

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...