Saturday, April 4, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) কোভিড থেকে এখনও সেরে উঠতে পারেননি। ফলে অস্ট্রেলিয়ার মতো দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ থেকেও ছিটকে গেলেন মহম্মদ শামি। তাঁর জায়গায় দলে আনা হল উমেশ যাদবকে। এ ছাড়াও, দলে সুযোগ পেলেন বাংলার স্পিনার শাহবাজ আহমেদ।

২) পুজোর আগেই কলকাতাকে আরও একটি ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্স উপহার দিল দক্ষিণ-পূর্ব রেল। গার্ডেনরিচে নতুন বিএনআর ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন হল সোমবার। প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

৩) বাংলার ফুটবলে সম্ভবত আগে কখনও যা হয়নি, তা এবার হতে চলেছে। তৈরি হতে চলেছে এক ফুটবলারের বায়োপিক। সব ঠিক ঠাক থাকলে আগামী বছর মুক্তি পেতে চলেছে মেহতাব হোসেনের বায়োপিক ‘মেহতাব’। সোমবার ইস্টবেঙ্গল ক্লাবে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করা হয়।

৪) ফিফা ক্রমতালিকায় অনেকটাই নীচে থাকা সিঙ্গাপুরের বিরুদ্ধে প্রথম ম্যাচে আটকে গিয়েছে ভারতীয় ফুটবল দল। মঙ্গলবার তাদের সামনে শক্তিশালী ভিয়েতনাম। যারা ভারতের থেকে মাত্র কয়েক ধাপ উপরে থাকলেও, ধারে-ভারে অনেকটাই শক্তিশালী।

৫) আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে ঘরে ফিরলেন ঝুলন গোস্বামী ৷ সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি ৷ শহরে পা রেখেই জানিয়ে দিলেন ২০ বছরের ক্রিকেট কেরিয়ারে তাঁর একটাই আক্ষেপ, বিশ্বকাপ হাতে নিতে পারলেন না তিনি।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...