Tuesday, March 31, 2026

বিল্ডিং প্ল্যান পাশের অনুদান মামলায় স্বস্তিতে অনুব্রত মণ্ডল

Date:

Share post:

তৃতীয়ায় কিছুটা স্বস্তিতে অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। বিল্ডিং প্ল্যান পাশের অনুদান মামলায় এখনই সিবিআই (CBI) নয়, স্পষ্ট জানাল আদালত (Calcutta High Court)। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (Division Bench) জানিয়েছে, মামলার পক্ষে এই মুহূর্তে পর্যাপ্ত নথি নেই। তাই এখনই সিবিআই হস্তক্ষেপের কোনও প্রয়োজনীয়তা নেই।

গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুব্রত মণ্ডল আপাতত রয়েছেন আসানসোলের সংশোধনাগারে। তবে সেই মামলার পাশাপাশি নির্মাণ নকশার ছাড়পত্রের জন্য অনুদান-মামলায় নাম জড়িয়েছে অনুব্রত মণ্ডল এবং বোলপুর পুরসভার। বুধবার ছিল সেই মামলার শুনানি। হাইকোর্টে ডিভিশন বেঞ্চের নির্দেশে স্বস্তি পেল বোলপুর পুরসভাও(Bolpur Municipal Corporation)। এ দিন কলকাতা হাইকোর্ট জানিয়েছে, এই মুহূর্তে অভিযোগের ভিত্তিতে কোনও পদক্ষেপ করবে না তারা। মামলায় কোনও রকম হস্তক্ষেপ করবেন না বিচারপতিরা। কারণ অভিযোগের সপক্ষে একেবারে গ্রহণযোগ্য কোনও যুক্তি বা নথি তুলে ধরা হয়নি আদালতের সামনে। তাই আপাতত এই মামলায় কোনও নির্দেশ দেওয়া হচ্ছে না। প্রয়োজনীয় নথির জন্য বোলপুর পুরসভার চেয়ারপার্সনের কাছে আবেদন জানাতে পারেন মামলাকারী। তখন মামলাকারীকে নথি দেবে বোলপুর পুরসভা। প্রয়োজন হলে ফের আদালতের দ্বারস্থ হতে পারবেন মামলাকারী।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...