Wednesday, June 24, 2026

অসীম- কুণাল আড্ডা, কবিগানের তর্জা ঝুলেই থাকল

Date:

Share post:

ক’দিন আগেই তাঁদের মধ্যে বাগযুদ্ধ বেধেছিল। Trinamool নেতা Kunal Ghoshকে গানে গানে আক্রমণ করেছিলেন BJP বিধায়ক ও পরিচিত গায়ক Asim Sarkar. কুণালকেও দেখা গিয়েছিল গানের মাধ্যমেই জবাব দিতে। সঙ্গে চ্যালেঞ্জ ছিল, কবিগানের লাইভ লড়াইতে আসুন। অসীমবাবুও তৈরি ছিলেন। বুধবার সকালে অবশেষে দেখা হল অসীম এবং কুণালের। পরিচয়, আড্ডা, হাসিঠাট্টা, ফোন নম্বর বিনিময়। কিন্তু কবিগানের তরজাটি বাকিই থেকে গেল। এদিন সকালে এবিপি আনন্দের একটি পুজোর আড্ডা অনুষ্ঠানের রেকর্ডিংএ দেখা হয় দুজনের। টিভির পর্দার লড়াই ভুলে পাশাপাশি বসে চা এবং আড্ডায় মাতেন তাঁরা। অন্য দলের নেতারাও ছিলেন, তাঁরাও এনিয়ে রসিকতা, টিপ্পনি করেন। কিন্তু রেকর্ডিংয়েও এদিন গানের যুদ্ধে মুখোমুখি হতে হয়নি তাঁদের। একটি পর্বে রেকর্ডিংয়ে ছিলেন কুণাল, শমীক ভট্টাচার্য, দেবাংশু ভট্টাচার্য, সৃজন ভট্টাচার্য, কৌস্তুভ বাগচী। সঞ্চালক শুভ্রজিৎ। অন্য পর্বে ছিলেন অসীম, সুখেন্দুশেখর রায়, ঋজু ঘোষাল, তন্ময় ভট্টাচার্য। সঞ্চালক পাপিয়া। পুজোর মধ্যে এগুলি দেখানো হবে। রাজনীতিবিদদের অন্য মুড, আড্ডা, গান, কবিতা, গিটার, বাঁশি নিয়ে বিশেষ পর্বগুলির রেকর্ডিং হল।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...