Wednesday, June 24, 2026

সুদীপ্ত সেন টাকা দিয়েছিলেন শুভেন্দুকে! সারদাকর্তার চিঠি নিয়ে তদন্ত করবে রাজ্য পুলিশই: হাইকোর্ট

Date:

Share post:

সারদা মামলায় নয়া মোড়। মূল মামলাটির তদন্তে কেন্দ্রীয় এজেন্সি থাকলেও আদালতকে দেওয়া সুদীপ্ত সেনের চিঠি নিয়ে তদন্ত করতে পারবে রাজ্য পুলিশ। এই চিঠি নিয়ে কাঁথি থানার পুলিশকেও পূর্ণাঙ্গ তদন্তের ক্ষমতা দিয়েছে কলকাতা হাইকোর্ট। সারদাকর্তা সুদীপ্ত সেনেরচিঠি নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। কিন্তু আজ, বুধবার সেই মামলা খারিজ করে রাজ্য পুলিশের হাতেই তদন্তের ভার বহাল রাখল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ, এখন থেকে সুদীপ্ত সেনের লেখা চিঠি নিয়ে কাঁথি এবং রাজ্য পুলিশ নিজেদের মতো করে স্বাধীনভাবে তদন্ত করতে পারবে।

প্রসঙ্গত, সারদাকর্তা সুদীপ্ত সেনের আদালতকে লেখা সেই চিঠি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করছে রাজ্য পুলিশ। আদালতকে দেওয়া দ্বিতীয় চিঠিতে সারদাকর্তা সুদীপ্ত সেন অভিযোগ করেন যে, তাঁর কাছ থেকে ড্রাফট ও নগদে টাকা নিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং তাঁর ভাই তথা তৎকালীন কাঁথি পুরসভার চেয়ারম্যান সৌমেন্দু। মাসখানেক আগে পুরোনো একটি মামলায় আদালতে হাজিরা দিতে এসে সংবাদ মাধ্যমের সামনেও সারদাকর্তা দাবি করেন, “নগদে টাকা দিয়েছিলাম শুভেন্দু অধিকারীকে। চিঠি দিয়ে আদালতকে সব জানিয়েছি। শুভেন্দু অধিকারীর ডাকে কাঁথি গিয়েছিলাম জমি এবং প্ল্যান স্যাশনের বিষয় নিয়ে। ওর ভাইকেও টাকা দিয়েছিলাম।”

সুদীপ্ত সেন মুখ খোলার পর থেকে তৃণমূলের তরফেও শুভেন্দুকে গ্রেফতারের দাবি জানানো হয়েছিল। চিঠিতে একাধিক অভিযোগ তোলা হয়েছে। কী বলে, কীভাবে ব্ল্যাকমেল করে কত দফায় টাকা নেওয়া হয়েছে? সব অভিযোগে লেখা রয়েছে। শুভেন্দু সব জানেন। শুভেন্দু সিবিআই থেকে বাঁচতে, ইডি থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছেন। কেন্দ্রীয় এজেন্সিগুলি ব্যবহার করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। সিবিআই যাক কাঁথিতে। অবিলম্বে শুভেন্দুকে গ্রেফতার করুক।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...