Saturday, April 4, 2026

মহালয়াতে বাংলাদেশে ভয়াবহ ট্রলারডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪

Date:

Share post:

মহালয়ার সকালে ভয়াবহ নৌকাডুবি বাংলাদেশে (Bangladesh) । মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত ৬৪জন হিন্দু পুণ্যার্থীর (Hindu Pilgrims) মৃত্যু হয়েছে। পঞ্চগড়ে করতোয়া ( Kartoya River) নদীতে নৌকাডুবির ঘটনায় নতুন করে আরও ১৪ জনের দেহ উদ্ধার হয়েছে। পঞ্চগড়ের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার দীপঙ্কর রায় (Dipankar Roy) জানিয়েছেন, দেবীগঞ্জ ও বোদা উপজেলা থেকে ১৪ জন যাত্রীর দেহ মেলে। এখনও ২০ জনের হদিশ মেলেনি। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান জারি রয়েছে। অতিরিক্ত যাত্রীর ভারেই নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার সময় ট্রলারটিতে প্রায় ৭০ থেকে ৮০ জন যাত্রী ছিলেন বলে খবর পাওয়া গিয়েছে। প্রথমে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল ২০ জনকে। বাকিরা নিখোঁজ ছিলেন। তখনই আশঙ্কা করা হয়েছিল মৃতের সংখ্যা আরও বাড়বে। এবং সেই আশঙ্কাই সত্যি হল।

উল্লেখ্য, গত রবিবার মহালয়ার দুপুরে উত্তর বাংলাদেশের পঞ্চগড় জেলায় করতোয়া নদীতে যাত্রীবোঝাই নৌকাটি ডুবে যায়। মহালয়া উপলক্ষে স্থানীয় হিন্দু পুণ্যার্থীরা বদেশ্বরী মন্দিরে ট্রলারে করে যাওয়ার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন। তাঁদের প্রায় সকলেই স্থানীয় বোদা ও দেবীগঞ্জ উপজেলার বাসিন্দা।

প্রসাশন জানিয়েছে, মহালয়া উপলক্ষে পুজো দিতে তাঁরা সকলে ট্রলার করে পুজো দিতে যাচ্ছিলেন। আউলিয়া ঘাট থেকে ট্রলারটি রওনা দেয়। কিন্তু কিছু দুরে যাওয়ার পরই সেটি ডুবে যায়। অনেকেই সাঁতরে পাড়ে উঠে আসেন। কিন্তু অনেক শিশু ও মহিলা সাঁতরে পাড়ে আসতে পারেননি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও ফায়ার সার্ভিস। অনেককে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ ছিলেন বহু মানুষ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...