Friday, April 3, 2026

Dengue Update: ২৪ ঘণ্টায় মৃ*ত ৩, রাজ্যে হু হু করে বাড়ছে ডেঙ্গি

Date:

Share post:

উৎসবের আবহে বাড়ছে উদ্বেগ। করোনা কাটিয়ে পুজোর (Durga Puja) আনন্দে সামিল আট থেকে আশি সকলেই। এবার সেই উৎসাহে জল ঢালার জন্য রাজ্যে হাজির ডেঙ্গি (Dengue)। গত ২৪ ঘন্টায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃ*ত্যু হয়েছে তিনজনের। সূত্রের খবর, এখনও পর্যন্ত রাজ্যে মত মৃ*ত্যু হয়েছে ২৮ জনের। স্বাস্থ্য দফতরের (Health department) বুলেটিন বলছে আক্রান্তের সংখ্যাটা ১৮ হাজার ছড়িয়ে গেছে।

বাড়ছে ডেঙ্গির দাপট। পুজোর আগেই রাজ্যজুড়ে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গি (Dengue) । যা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর। পরিসংখ্যান অনুযায়ী, কলকাতায় রোজই বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। পিছিয়ে নেই জেলাগুলিও। কলকাতা সংলগ্ন জেলা উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ ও দার্জিলিংয়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। একদিনে তিনজনের মৃ*ত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর। বিশেষজ্ঞরা বলছেন যত দ্রুত সম্ভব এই ভাইরাসের সঙ্গে মোকাবিলা করার পথ খুঁজে বের করতে হবে, না হলে বিপদ আরও বাড়তে পারে। দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে পাঁচশোর গণ্ডি।

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...