Tuesday, June 23, 2026

SBSTC: টানা কর্মবিরতির পর এবার স্বাভাবিক ছন্দে বাস পরিষেবা

Date:

Share post:

সাত দিন পর কাটল যাত্রী দুর্ভোগ। এসবিএসটিসি (SBSTC) বাস পরিষেবা(Bus Service) চালু হল রাজ্য জুড়ে। বাঁকুড়া থেকে বসিরহাট, ধনেখালি থেকে ধর্মতলা, সর্বত্রই স্বাভাবিক হল বাস পরিষেবা (Bus Services) । কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন বাসকর্মীরা , আপাতত স্বস্তি জেলায় জেলায়। লক্ষী পুজো পর্যন্ত কোনও আন্দোলন বা কর্মবিরতির সিদ্ধান্ত নয় এমনটাই বাস মালিক সূত্রে খবর।

ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, দুর্গাপুর, কলকাতা, সর্বত্রই খুশি হাওয়া। অস্থায়ী বাস কর্মীদের কর্ম বিরতি উঠে গেল, আজ বুধবার থেকে স্বাভাবিক ছন্দে চালু হয়েছে বাস পরিষেবা। সাধারণ মানুষের পাশাপাশি খুশি স্বয়ং পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehasish Chakraborty)। পুজোর দিনগুলোতে মানুষের দুর্ভোগ এড়াতে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি। বাস মালিকদের দাবি দেওয়া নিয়ে পুজোর পরে বৈঠক হবে। তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশাবাদী পরিবহন মন্ত্রী।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...