Saturday, June 27, 2026

ইডির বিরুদ্ধে আদালত অবমাননা অভিযোগ মেনকা গম্ভীরের, হলফানামা তলব হাইকোর্টের

Date:

Share post:

আদালতে স্পষ্ট নির্দেশ ছিল কয়লা মামলায় মেনকা গম্ভীরের(Menoka Gambhir) বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। কিন্তু আদালত নির্দেশ দিল সে নির্দেশ মানা হয়নি। ব্যাঙ্কক(Bangkok) যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে আটক করা হয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) শ্যালিকাকে। মেনকা গম্ভীরের অভিযোগের ভিত্তিতে এডির কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট(Kolkata High Court)।

কয়লাপাচার মামলায় জড়িত সন্দেহে মেনকাকে গত ১০ সেপ্টেম্বর বিমানবন্দরে আটক করা হয়। রাত ৮টা নাগাদ কলকাতা বিমানবন্দরে ব্যাঙ্কক যাওয়ার জন্য উড়ান ধরতে এসেছিলেন অভিষেকের শ্যালিকা। কিন্তু বিমানবন্দরে পৌঁছে তিনি পাসপোর্ট টিকিট কাউন্টারে জমা দিয়ে বোর্ডিং পাস নিতে গেলে তাঁকে বিমানে উঠতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এর পর অভিবাসন দফতর তাঁকে প্রায় আড়াই ঘণ্টা বিমানবন্দরের একটি ঘরে বসিয়ে রাখে বলেও অভিযোগ করেন মেনকা। দীর্ঘক্ষণ অপেক্ষা করানোর পর অভিবাসন দফতর তাঁকে জানায়, একটি বিশেষ মামলায় তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে ইডি। তাই তিনি বিমানে উঠতে পারবেন না এবং শহর ছাড়তে পারবেন না।

এই আচরণের প্রতিবাদ জানিয়েই ইডির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন মেনকা। তার অভিযোগ, কয়লা পাচার মামলায় তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না বলে আদালত নির্দেশ দিলেও সেই নির্দেশ মানা হয়নি। এর প্রেক্ষিতেই ইডির কাছে উত্তর চাইলে আদালত। হাইকোর্টের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে ওই হলফনামা জমা দিতে হবে। এ প্রসঙ্গে মেনকার আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, ‘রক্ষাকবচ’ থাকা সত্ত্বেও মেনকাকে ‘আটক’ করা হয়েছে। অথচ এর আগে হাই কোর্টই বলেছিল মেনকার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না। যার জেরেই তদন্তকারী সংস্থা ইডি এবং বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়।

Related articles

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...