Saturday, June 27, 2026

লাখপতি দিনমজুর! নন্দীগ্রামে উদ্ধার লক্ষ লক্ষ নগদ টাকা

Date:

Share post:

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গত কয়েক মাসে কোটি কোটি টাকা নগদ উদ্ধার করেছে তদন্তকারী সংস্থা (Investigative agency)। এবার সেই তালিকায় নতুন নাম নন্দীগ্রাম (Nandigram)। রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিজের জায়গা থেকে এবার লক্ষ লক্ষ টাকা নগদ উদ্ধার। পেশায় দিনমজুর (laborer) এক যুবকের বাড়ি থেকে উদ্ধার প্রায় দু লক্ষ টাকা।

নন্দীগ্রাম এক নম্বর ব্লকের দাউদপুর অঞ্চলের নয়নান গ্রামে এক যুবক হঠাতই বেশ কয়েকদিন ধরে দেদার টাকা খরচ করছে বলে চোখে পড়ে স্থানীয়দের। এরপর তারা জানতে পারেন সম্পত্তি কেনায় বিপুল টাকা বিনিয়োগ করছেন ওই যুবক। সন্দেহবশতই পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা। সেই মতোই পরিকল্পনা মাফিক সুযোগের অপেক্ষা করছিল কলেজ। শেষ পর্যন্ত মঙ্গলবার সন্ধ্যায় নন্দীগ্রাম থানা এলাকার বাসিন্দা ওই যুবকের বাড়িতে হানা দিয়ে নগদ ২ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ৷ সঙ্গে উদ্ধার হয়েছে সোনার গয়নাও৷ যদিও আগেভাগেই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত যুবক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান কোনও অপরাধ বা বেআইনি কাজের মাধ্যমে এত টাকা আর গয়না মজুদ করতে পেরেছেন অভিযুক্ত।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...