Saturday, April 4, 2026

Local train: দুর্গাপুজোয় ১০০ টি অতিরিক্ত লোকাল ট্রেন! ভিড় সামলাতে সিদ্ধান্ত রেলের

Date:

Share post:

করোনা কাটিয়ে মহাসমারোহে এবছরের দুর্গাপুজো (Durga Puja)। শহর কলকাতার (Kolkata) বেশিরভাগ বড় বড় পুজো মণ্ডপের উদ্বোধন হয়ে গেছে। অফিসিয়ালি পুজো শুরু আগামী শনিবার থেকে। তবে মহালয়ার (Mahalaya) দিন থেকেই রাস্তায় রাস্তায় মানুষের ঢল। এই অবস্থায় পূজোর রেকর্ড ভিড় সামলাতে অতিরিক্ত ট্রেন (Local Train) চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল (Eastern Railway)।

ইউনেস্কোর (Unesco) স্বীকৃতি পাওয়ার পর এই বছর কলকাতার দুর্গাপুজো আরও জাঁকজমকপূর্ণ। ইতিমধ্যেই তার ট্রেলার দেখতে পাওয়া গেছে মহানগরীর রাস্তায়। সেই কারণে, যাত্রীদের ভিড় সামাল দেওয়ার জন্য এবার অতিরিক্ত ৫০ জোড়া লোকাল ট্রেন চালানো হবে পুজোর দিনগুলিতে।শহরতলির ও আশপাশের জেলাগুলির মানুষদের কলকাতায় আসার অন্যতম বড় মাধ্যম লোকাল ট্রেন। এই পুজোর দিনগুলিতে লোকাল ট্রেনগুলিতেও যাত্রীদের ভিড় আরও বেশি হবে বলে মনে করছে রেল। সেই কারণেই ১০০ টি অতিরিক্ত লোকাল ট্রেন চলবে পুজোর পঞ্চমী থেকে দশমী পর্যন্ত। অর্থাৎ ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত। রেলের তরফ থেকে বলা হয়েছে এই ট্রেন সব স্টেশনেই থামবে । যাত্রীদের উঠানামা করতে যাতে কোনও সমস্যা না হয় সেদিকে সজাগ দৃষ্টি থাকবে রেলের। সেক্ষেত্রে রাতের দিকে শেষ ট্রেন ছাড়ার সময় কিছুটা পিছিয়ে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...