Saturday, April 4, 2026

উপত্যকায় ফের সাফল্য, যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিকেশ ৩ জইশ জঙ্গি

Date:

Share post:

উপত্যকায় আবারও বড়সড় সাফল্য পেল নিরাপত্তারক্ষী
বাহিনী। কুলগামে অভিযান চালানোর সময় দুই পক্ষের গুলির লড়াইয়ে তিন জইশ-ই-মহম্মদ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তারক্ষী বাহিনী। নিকেশ জঙ্গিদের মধ্যে একজন পাকিস্তানের বলেও জানা গিয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে কুলগামে জোড়া অভিযান চালায় যৌথবাহিনী। সিআরপিএফের সঙ্গে যৌথ তল্লাশি অভিযানে নামে পুলিশ। তখনই আচমকাই নিরাপত্তাবাহিনীর দিকে করে গুলি বর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় বাহিন। এনকাউন্টারে নিহত হয় দুই জঙ্গি। জানা গিয়েছে, মৃত দুই জঙ্গির নাম, মহম্মদ শফি গণি ও মহম্মদ আসিফ ওয়ানি। তারা দু’জনই জইশ-ই-মহম্মদ গোষ্ঠীর সঙ্গে সরাসরি যুক্ত ছিল।

অন্যদিকে, বাটপোড়া এলাকাতেও একইভাবে অভিযান চালানো হয়। সেখানে জঙ্গিরা সাধারণ নাগরিকদের পাশাপাশি জওয়ানদের দিকেও এলোপাতাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। নিরাপত্তাবাহিনীর পাল্টা গুলিতে মৃত্যু হয় ওই জঙ্গির। গুলির আঘাতে দুই স্থানীয় বাসিন্দাও জখম হয়েছেন বলে খবর। বাটপোড়ায় নিহত জঙ্গিকে আবু হররাহ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সে পাকিস্তানের নাগরিক। আবুও জইশ-ই-মহম্মদের সঙ্গেই যুক্ত।

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...