Saturday, April 4, 2026

জোড়া উপাচার্য পদ থেকে অপসারিত জেলবন্দি সুবীরেশ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে ওম প্রকাশ

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন রাজ্যের দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে থাকা সুবীরেশ ভট্টাচার্য(Subiresh Bhattacharya)। গ্রেফতারের ৯ দিন পর অবশেষে তাঁকে উপাচার্য পদের দায়িত্ব থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হল সরকারের তরফে। পাশাপাশি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের(Uttarbanga University) নয়া উপাচার্য হিসেবে দায়িত্বে এলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ওম প্রকাশ মিশ্র(Om Prakash Mishra)। আগামী ৩ মাসের জন্য অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে এই দায়িত্বে বহাল থাকবেন তিনি।

এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন সংস্থার প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য৷ এই মুহূর্তে সিবিআই হেফাজতে রয়েছেন তিনি৷ সুবীরেশ গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁকে উপাচার্য পদ থেকে সরানোর দাবিতে সরব হয়েছিলেন বিরোধীরা৷ তাঁকে দায়িত্ব থেকে সরানোর জন্য রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের তরফে প্রস্তাব পাঠানো হয়েছিল রাজ্যপালের কাছে। আচার্য হিসেবে সেই প্রস্তাবের সীলমোহর দিয়েছেন রাজ্যপাল লা গণেশন।

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...