Friday, June 26, 2026

কাকুতি মিনতি করেও জামিন অধরা পার্থ-অর্পিতার

Date:

Share post:

কোনওভাবেই মিলছে না জামিন। কখনও ইডি হেফাজতে, কখনও সিবিআই হেফাজতে আবার কখনও জেলে, এভাবেই দিন কাটছে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রীর । বুধবারও পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ হয়ে গেল ভার্চুয়ালি শুনানিতে। একই সঙ্গে জামিনের আবেদন খারিজ হয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের।
এদিন ভার্চুয়ালি পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করা হয়। এদিনও বিচারকের কাছে জামিনের জন্য কাকুতি মিনতি করেন পার্থ। অনুরোধ করেন, যে কোনও শর্তের বিনিময়ে তাঁকে জামিন দেওয়া হোক। আদালতে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “৬৬ দিন চলে গিয়েছে। আমি তদন্তে সহযোগিতা করছি। আমার মেডিক্যাল সাহায্য চাই।” এদিন পার্থর কথা শুনে বিচারক তাঁকে প্রশ্ন করেন, “আপনাকে মেডিক্যাল হেল্প করা হচ্ছে না? অর্ডার দেওয়া আছে সবরকম মেডিক্যাল হেল্পের জন্য।” কিন্তু পার্থ চট্টোপাধ্যায় বিচারককে জানান, “এটা যথেষ্ট না। আমাকে জামিন দিন, যে কোনও শর্তে। আমাকে অপ্রয়োজনে আটকে রেখেছে। আমার কেরিয়ারের দিকে নজর দিন। আমি কখনও এইরকম ঘটনার মুখোমুখি হইনি।” পার্থর কথা শুনে বিচারক তাঁকে বিবেচনা করার আশ্বাস দেন।

আরও পড়ুন- গার্ডেনরিচকাণ্ডে নয়া মোড়, ২৭ কোটির বিটকয়েন বাজেয়াপ্ত করল ইডি
অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কেও এদিন আদালতে পেশ করা হয়েছিল। বিচারকের কাছে এদিন অর্পিতা আবেদন করেন তাঁকে যেন মায়ের সঙ্গে কথা বলতে দেওয়া হয়। তিনি কাঁদো কাঁদো গলায় বলেন, “আমার মায়ের অনেক বয়স। আমার মায়ের সঙ্গে কথা বলতে চাই। তিনি কেমন আছেন, জানি না। একটু অনুমতি দিন স্যার।” অর্পিতার আবেদন শুনে বিচারক তাঁকে জানান, “মোবাইল ফোনের অনুমতি দেওয়া যাবে না। তবে জেলের ফোনে কথা বলার জন্য আবেদন করতে পারেন। আমি সেই মর্মে অর্ডার দেব।” তবে অর্পিতার আইনজীবী এদিন জামিনের জন্য কোনও সওয়াল করেননি।

Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...