Saturday, June 27, 2026

সিবিআই-কে আয়-ব্যয়ের নথি দিলেন অনুব্রত কন্যা

Date:

Share post:

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। তার পর থেকেই অনুব্রত ‘ঘনিষ্ট’-দের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই। পাশাপাশি অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকেও চলছে জিজ্ঞাসাবাদ। সিবিআই-এর প্রশ্ন সুকন্যা মণ্ডল প্রাথমিক স্কুলের শিক্ষিকা হয়েও কী করে বিপুল সম্পত্তির অধিকারী হলেন। এই সংক্রান্ত নথি দিতেই আজ, বুধবার নিজাম প্যালেসে একটি মুখবন্ধ খামে নিজের সব সম্পত্তির হিসেব দিলেন সুকন্যা। তাঁর নামে থাকা সম্পত্তি, টাকা এবং গত বছরের আয়করের হিসেবও জমা দিয়েছেন তিনি।যদিও নিজাম প্যালেসে সশরীরে আসেননি সুকন্যা।

আরও পড়ুন:আচমকা নির্দেশ বদল হাই কোর্টের, হাজিরার প্রয়োজন নেই সুকন্যার: আদালতে নজিরবিহীন তোপের মুখে বিচারপতি

অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পরই বোলপুরে একাধিকবার হানা দিয়েছে সিবিআই।এরপরই সুকন্যার নামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস পেয়েছিল সিবিআই।যেসব ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট রয়েছে, সেইসহ ব্যাঙ্কেও হানা দিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। তবে এবার অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য দিলেন সুকন্যা। সূত্রের খবর, সুকন্যার নামে রয়েছে একাধিক রাইস মিল। সেই মিলগুলির আয়–ব্যয়ের হিসেব দিয়েছেন তিনি ।

গরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে সিবিআই গ্রেফতার করার পর থেকেই তদন্তকারীদের নজরে রয়েছেন সুকন্যা মণ্ডল। একাধিক চালকলের সঙ্গে নাম জড়িয়েছে সুকন্যার। যেসব ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট রয়েছে, সেইসহ ব্যাঙ্কেও হানা দিয়েছিলেন সিবিআই আধিকারিকরা।এর আগে তাঁর স্কুলে চাকরী নিয়ে প্রশ্ন তুলেছিল সিবিআই। তার প্রমাণপত্র হাইকোর্টে দেখিয়েছেন সুকন্যা। এবার তাঁর নামে থাকা রাইস মিলের আয়-ব্যয়ের হিসেব দিলেন সুকন্যা।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...