Saturday, April 4, 2026

পুরশুড়ায় তৃণমূল কর্মীর রহস্যজনক মৃ*ত্যু

Date:

Share post:

তৃণমূলের কর্মীর ছিন্নবিছিন্ন দেহ উদ্ধার নিয়ে উত্তেজনা ছড়াল পুরশুড়ায়।  বুধবার রেল স্টেশনের ধারে ধড় পাওয়া যায়। তার বেশ কিছুটা দূরে ঝোপের মধ্যে থেকে উদ্ধার হয় মুণ্ড।তৃণমূল নেতার মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন:বিরাটিতে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার বাবুলাল ঘনিষ্ঠ যুবক

বুধবার সকালে পুরশুড়ার সোদপুর রাউতারা গ্রামের বাসিন্দা শেখ মহম্মদ রফিক ওরফে সাহেব (২৯)-এর দেহ পাওয়া যায় হাওড়া-আরামবাগ রেলপথের তোকিপুর রেল স্টেশনের কাছ থেকে। সেখান থেকে প্রায় ৬০০ মিটার দূরে ঝোপজঙ্গল থেকে পাওয়া যায় সাহেবের মুণ্ড। ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

রহস্যজনক এই মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান জয়দেব জানার অভিযোগ, বিজেপি ‘হিংসার রাজনীতি’ করছে। তারাই ‘সক্রিয় তৃণমূল কর্মী’ সাহেবকে খুন করেছে ।যদিও বিজেপির দাবি এই ঘটনার সঙ্গে কোনও যোগ নেই গেরুয়া শিবিরের।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৮টা নাগাদ ফোনে সাহেব তাঁর মায়ের সঙ্গে কথা বলেন। সেই সময় তিনি তোকিপুরে রয়েছেন বলে জানিয়েছিলেন। মঙ্গলবার তোকিপুরে থাকাকালীন সাহেবের সঙ্গী ছিলেন শুভাশিস ভৌমিক নামে তাঁর এক বন্ধু। তাঁরা একসঙ্গেই বেরিয়েছিলেন বাইক নিয়ে। এদিকে শুভাশিসের দাবি,  রাত ১২টা নাগাদ তিনি সাহেবকে তোকিপুরে নামিয়ে দিয়ে চলে যান।

অন্যদিকে সাহেবের স্ত্রী সুন্দরী বেগমের দাবি, তকিপুর এলাকার এক তরুণীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল সাহেবের। সুন্দরী জানান, মঙ্গলবারই  ওই তরুণীর সঙ্গে অশান্তি হয়েছিল সাহেবের। তাই ওই তরুণীকেই মৃত্যুর জন্য দায়ী করছেন তিনি।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...