Friday, June 26, 2026

এবার বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য, ‘ভয়ঙ্কর পরিসংখ্যান, দুর্নীতিবাজদের ফল ভুগতে হবে’!

Date:

Share post:

স্কুলে শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগে দুর্নীতির মামলায় সিবিআইয়ের রিপোর্টে বেআইনি ভাবে চাকরি প্রাপকদের তালিকা দেখে বুধবারই বিস্ময় প্রকাশ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের আর এক বিচারপতি বিশ্বজিৎ বসুর কন্ঠেও একই সুর। তিনি বললেন, ‘‘ভয়ঙ্কর পরিসংখ্যান।’’ তাঁর মন্তব্য, ‘‘এ তো হিমশৈলের চূড়া মাত্র। গোটা হিমশৈল জলের নীচে আছে। একের পর এক যা উঠে আসছে, তা ভয়ঙ্কর পরিসংখ্যান।’’
অর্থের বিনিময়ে বেআইনি ভাবে যাঁরা স্কুলের চাকরি পেয়েছেন বলে অভিযোগ, তাঁদের সম্পর্কে বিচারপতি বসু বলেন, ‘‘এই শিক্ষকেরা সমাজ গড়বেন? ভবিষ্যতে ছাত্ররা শিক্ষকদের দিকে আঙুল তুলবে, জিজ্ঞাসা করবে এঁরা কেমন শিক্ষক?’’ আরও বক্তব্য, ‘‘আমি জানি না এর শেষ কোথায়। আগে আবর্জনা পরিষ্কার করুন। গোটা প্যানেল খারিজ করা উচিত। সরকারি নিয়োগ প্রক্রিয়ায় অবৈধ ভাবে নিযুক্ত ব্যক্তিরা যাতে অংশগ্রহণ করতে না পারেন সেই ব্যবস্থা করা উচিত।’’ সেই সঙ্গেই তাঁর হুঁশিয়ারি, ‘‘দুর্নীতিবাজদের ফল ভুগতে হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন আমিও তাকে সমর্থন করছি।দুই বিচারপতির এই অবস্থান নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র।

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...