Sunday, June 28, 2026

উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে বড় রদবদল, বিজ্ঞপ্তি জারি সংসদের

Date:

Share post:

উচ্চ মাধ্যমিকের(Higher secondary) প্রশ্নপত্রে বড়সড় পরিবর্তন আনা হচ্ছে। শুক্রবার সমস্ত স্কুল কর্তৃপক্ষকে এ বিষয়ে নোটিশ জারি করে জানিয়ে দিল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগে প্রশ্নপত্রের ‘পার্ট-এ’-তে থাকা প্রশ্নের উত্তর লেখার জন্য আলাদা খাতা দেওয়া হত। ছাত্রছাত্রীদের তাতে উত্তর লিখতে হত। আর ‘পার্ট-বি’ তে থাকত সংক্ষিপ্ত উত্তরের (অবজেকটিভ) প্রশ্ন। সেখানে প্রশ্নপত্রের মধ্যেই উত্তর করতে হত। তার পর দুটি উত্তরপত্র একসঙ্গে জুড়ে জমা দিতে হত। এই ব্যবস্থা আর থাকছে না। একটাই প্রশ্নপত্রে ‘অবজেক্টিভ’ এবং ‘সাবজেক্টিভ’ সমস্ত প্রশ্ন থাকবে। সব প্রশ্নের উত্তরই আলাদা ভাবে দেওয়া খাতায় লিখতে হবে ছাত্রছাত্রীদের।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ছাত্রছাত্রী, শিক্ষক ও পরীক্ষকদের মতামত এবং পরামর্শকে প্রাধান্য দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা সংসদের এহেন সিদ্ধান্তে খুশি শিক্ষামূলক বড় অংশ। তাদের দাবি প্রশ্নপত্রের আগে অনেক বেশি জটিলতা ছিল। এই পদক্ষেপের ফলে তা কিছুটা সরল হবে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...