Saturday, April 4, 2026

Durga Puja in Hooghly: শ্রীরামপুরে প্রতিমার চক্ষুদান করতে ব্যস্ত প্রতিমা

Date:

Share post:

সুমন করাতি, হুগলি

প্রতিমাই চক্ষুদান করেন প্রতিমার, হ্যাঁ, অবাক লাগলেও এটাই সত্যি। বয়স ৬০ পেরিয়েছে তবুও একক দক্ষতায় একের পর এক দুর্গা প্রতিমা বানিয়ে চলেছেন হুগলির শ্রীরামপুরের (Srirampore) বাসিন্দা প্রতিমা দে (Pratima Dey)। জেলায় মহিলা মৃৎশিল্পী একজনই। হুগলীর শ্রীরামপুর পটুয়াপাড়া অঞ্চলের বাসিন্দা প্রতিমা দেবী প্রতি বছরের মতো এবছরও ৪২টি দূর্গা প্রতিমা বানিয়েছেন।


ছোটবেলায় বাবার কাছেই হাতেখড়ি। তারপর থেকেই মূর্তি তৈরীর নেশায় ডুবেছিলেন প্রতিমা। বিয়ের পর শ্বশুর বাড়িতে এসেও প্রতিমা তৈরির কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন। সঙ্গে পাল্লা দিয়ে চলে সংসারের যাবতীয় কাজও। তিন ছেলেকে মানুষ করা ছাড়াও সন্তানদের মূর্তি তৈরীর কাজ শিখিয়েও ভারমুক্ত হতে পারেননি তিনি। এখনও দেবীর খড় বাঁধা থেকে শুরু করে চক্ষুদান সবটাই করেন নিজের হাতে।

জেলার একাধিক প্রান্ত থেকে শুরু শহর কলকাতায় পৌঁছে যাচ্ছে প্রতিমার হাতের তৈরী প্রতিমা। অসুস্থ শরীর উপেক্ষা করেও বিরামহীন প্রতিমা দেবী। দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে এই পেশায় নিজেকে যুক্ত রেখেছেন প্রতিমা। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। শেষ মুহূর্তের ব্যস্ততা চরমে পৌঁছেছে। তবে একের পর এক অর্ডার পুজো কমিটির হাতে তুলে দিলেও ভারমুক্ত হতে পারছেন না প্রতিমা কারণ এবছর তাঁর হাতে রয়েছে লক্ষী ও কালী মূর্তি বানানোর কাজও।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...