Saturday, June 13, 2026

গৃহস্থের রান্নার গ্যাসের দাম কমালো না কেন্দ্র, বাণিজ্যিক সিলিন্ডারে সামান্য ছাড়

Date:

Share post:

গৃহস্থের রান্না গ্যাসে মোদি সরকারের(Modi Govt) রক্তচক্ষু বহাল রইল। শনিবার বাণিজ্যিক সিলিন্ডারের দাম কিছুটা কমানো হলেও রান্নার গ্যাসে(Gas) সাধারণ মানুষকে রেহাই দিল না মোদি সরকার। ফলে আজ ১ অক্টোবর থেকে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম কলকাতায় ১ হাজার ৭৯ টাকাই থাকবে। তবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হয়েছে ৩৬ টাকা ৫০ পয়সা।

শনিবার কেন্দ্রীয় সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে আজ থেকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হয়েছে ৩৬ টাকা ৫০ পয়সা। ফলে ১৯ কেজি সিলিন্ডারের দাম আজ থেকে শহরে ১ হাজার ৯৫৯ টাকা। প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম কমা সত্ত্বেও জুলাই মাসে রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বাড়িয়েছিল কেন্দ্র। তারপর আর দাম কমায়নি মোদি সরকার। সেই ধারা অব্যাহত রইলো এবারও।

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...