Saturday, June 13, 2026

এবার দলের অন্দরে মুখ পুড়ল অধীরের, প্রদেশ যুব সভাপতি নির্বাচনে হার তাঁর প্রার্থীর

Date:

Share post:

দলের অন্দরে ফের একবার মুখ পুড়ল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। প্রদেশ যুব কংগ্রেসের নির্বাচনে হেরে গেলেন অধীর ঘনিষ্ঠ বলে পরিচিত প্রার্থী বহরমপুরের শাহিনা জাভেদ। প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নতুন হচ্ছেন বর্ধমানের আজাহার মল্লিক। এই আজহার আবার প্রয়াত নেতা সোমেন মিত্র অনুগামীদের ঘনিষ্ঠ।

চিরকাইল যুব সভাপতি নির্বাচনকে কেন্দ্র চরম গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যায় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্দরে। বাংলার বুকে কংগ্রেস এখন কার্যত সাইন বোর্ড। তাই যুব সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে নতুন ভাবে আর প্রকাশ্য দ্বন্দ্ব চায়নি শীর্ষ নেতৃত্ব। এবারে যুব কংগ্রেস নির্বাচন হয় অনলাইনে। গত জুন মাসে ভোটগ্রহণ শুরু হয়। আজ, শনিবার সেই ফলাফল প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ৩৯ হাজার ১২১টি ভোট পেয়ে প্রথম হয়েছেন বর্ধমানের আজাহার। আর শাহিনা পেয়েছেন ৩১ হাজারের সামান্য কিছু বেশি ভোট। প্রায় ৮ হাজার ভোটের ব্যবধানে অধীরের প্রার্থীকে হারিয়ে প্রদেশ যুব সভাপতি পদের দখল নিল আজহার।

অথচ, যুব সভাপতি পদে নিজের প্রার্থীকে জেতাতে সমস্ত ক্ষমতা লাগিয়ে দিয়েছিলেন অধীর চৌধুরী। তিনি কারচুপির আশ্রয় নিয়ে ছিলেন বলেও অভিযোগ বিরোধী শিবিরের নেতাদের। ভিন রাজ্যের ছেলে-মেয়েদের অনৈতিকভাবে সদস্য করিয়ে ছিলেন অধীর। কিন্ত তাতেও শেষরক্ষা হয়নি। আর প্রদেশ যুব সভাপতির নির্বাচনে অধীরের প্রার্থী হেরে যাওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ। নামে প্রদেশ সভাপতি বা রাজ্য নেতা হলেও মূলত তিনি জেলার নেতা। তিনি চিরকাল মুর্শিদাবাদকেন্দ্রিক নেতা বলেই দলের অন্দরে বদনাম আছে তাঁর। বাকি জেলার দিকে কোনওদিন সেভাবে নজর দেন না অধীর। এবারও যুব সভাপতি পদে তাঁর প্রার্থী ছিল বহরমপুর থেকে। সবমিলিয়ে যুব সভাপতি পদে অধীরের প্রার্থীর পরাজয় ইঙ্গিত দিচ্ছে, প্রদেশ কংগ্রেসে গুরুত্ব হারাচ্ছেন তিনি।

আরও পড়ুন:গৃহস্থের রান্নার গ্যাসের দাম কমালো না কেন্দ্র, বাণিজ্যিক সিলিন্ডারে সামান্য ছাড়

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...