Thursday, June 25, 2026

বৃষ্টিতে বাড়তে পারে ডেঙ্গি, পুজোতেও দুশ্চিন্তার ভাঁজ স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে

Date:

Share post:

এবার পুজোয় বৃষ্টিতে (rain in Puja) ভিজতে চলেছে বঙ্গবাসী। ষষ্ঠীর পর সপ্তমীতেও দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস(Alipore Weather Department)। আর এতেই চিন্তা বাড়ছে ডাক্তারদের। বৃষ্টির জলে ডেঙ্গির (Dengue) মশার বংশবৃদ্ধির আশঙ্কা করছেন তাঁরা।

করোনা সেভাবে নেই কিন্তু ডেঙ্গি (Dengue) আছে। হু হু করে বাড়ছে সংক্রমণ। ইতিমধ্যেই ৭৬১ জন সরকারি হাসপাতালে ভর্তি। সরকারি পরিসংখ্যান বলছে শনিবার নতুন করে ৭২৫ জন ডেঙ্গি সংক্রমিত হয়েছেন। আর এতেই চিন্তা বাড়ছে বিশেষজ্ঞদের। যদিও স্বাস্থ্য পরিষেবা নিয়ে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। পুজোর সময় চিকিৎসা পরিষেবায় যাতে কোনও ব্যাঘাত না ঘটে, তার জন্য ইতিমধ্যেই স্বাস্থ্যভবন নির্দেশিকা জারি করেছে। উৎসবের দিনগুলো হাসপাতালের ল্যাবগুলি খোলা থাকছে। উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদের মতো ডেঙ্গিপ্রবণ জেলায় বিশেষ নজর দেওয়া হচ্ছে।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...