Saturday, March 28, 2026

Durga Puja 2022: রীতি মেনে মহাসপ্তমীতে শুরু উমার আরাধনা

Date:

Share post:

করোনা (Corona) কাটিয়ে জমজমাট এবছরের পুজো। আজ রবিবার মহাসপ্তমী (Maha Saptami)। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ, অধিবাসের পরে শাস্ত্রমতে আজ সপরিবারে উমা পিতৃগৃহে প্রবেশ করছেন। সপ্তমীর অন্যতম গুরুত্বপূর্ণ পুজোর (Durga Puja) উপচার নবপত্রিকা (Nabapatrika) স্নান। এই দিনই দেবীকে শাকম্ভরী রূপে পুজা করা হয়। নবপত্রিকা স্নানের পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয় মহাসপ্তমীতে। কৃষিপ্রধান বাংলায় ৯টি গাছকে ৯ দেবীজ্ঞানে চলে এই স্নানপর্ব। এগুলি হল কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান ও ধান।  নবপত্রিকার পরই দেবীর মহাস্নান। তারপর ঘটে দেবীর প্রাণপ্রতিষ্ঠা করে শুরু মহাপুজো। সকাল থেকেই সাবেকি এবং বারোয়ারি পুজোতে চলছে জোরদার প্রস্তুতি।

Related articles

ধোনি ছাড়া আইপিএল শুরু করবে চেন্নাই, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ক্রিকেটের থালাইভা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম...

রাজধানীতে উড়ান সংকট: বিমানে যান্ত্রিক ত্রুটিতে জারি জরুরি অবস্থা

জরুরি অবস্থা জারি দিল্লি বিমানবন্দরে। স্থগিত করা হয়েছে সমস্ত বিমান চলাচল। এসেছে দমকল বিভাগও। শনিবার সকালে একটি বিমানে...

ধসপ্রবণ রানিগঞ্জে ৭০০ কোটির ফ্ল্যাট: শিল্পে কেন্দ্র-রাজ্য তুলনার খতিয়ান মমতার

কয়লাখনি এলাকায় খনির দায়িত্ব কেন্দ্রের সরকারের। অথচ সেখানে বসবাসকারী মানুষের দায়িত্ব তারা নেয় না। ফলে রানিগঞ্জ এলাকায় একের...

আমলা বদলে বাংলায় বেনামী টাকা ঢোকানোর ছক! কমিশন-বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

দলীয় প্রার্থীদের সমর্থনে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার করছেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee)। শনিবার,...