Tuesday, June 2, 2026

মহাসপ্তমীতে রীতি মেনে নবপত্রিকা স্নান, গঙ্গার ঘাটে চলছে উমা-বন্দনা

Date:

Share post:

আজ মহাসপ্তমী (Maha Saptami) ,দুর্গাপুজোর দ্বিতীয় দিন। যদিও পুজোর নিয়ম মেনে আজই দেবীর প্রাণ প্রতিষ্ঠা পর্ব। সপ্তমীর সকালে নবপত্রিকা (Nabapatrika) স্নান দিয়েই ঘরের মেয়ের আরাধনা শুরু। প্রথমে কলাগাছে হলুদ মাখানো হয়। পরে সেটি নদীতে স্নান করানো হয়। এরপর শাড়ি পরিয়ে গাছটিকে নিয়ে আসা হয়। রাজ্যজুড়ে সর্বত্র ভোর থেকেই এই নিয়ম মেনে ঘাটে ঘাটে নবপত্রিকা স্নানের ভিড়।

কলকাতার জাজেস ঘাট (Judges Ghat) থেকে শুরু করে বাগবাজার ঘাট (Bagbazar Ghat) , সর্বত্রই চলছে নবপত্রিকা স্নান। বিভিন্ন জায়গা থেকে এসেছেন পুজোর উদ্যোক্তারা। মানুষের ভিড়ে তিল ধারণের জায়গা নেই গঙ্গার ঘাটে। পুলিশ প্রশাসনিক তরফ থেকে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নবপত্রিকা স্নানের রীতিকে ক্যামেরাবন্দি করতে সকাল থেকেই অনেকেই গঙ্গার বিভিন্নভাবে উপস্থিত হয়েছেন। অন্যদিকে, শোভাবাজার রাজবাড়িতে (Sovabazar Rajbari) শুরু মহাসপ্তমীর পুজো। নবপত্রিকা স্নানের পর্ব ইতিমধ্যে শেষ হয়ে, এবার চলছে পরবর্তী পর্যায়ের পুজো প্রস্তুতি। আর কিছুক্ষণের মধ্যেই দেবীর প্রাণ প্রতিষ্ঠা। সকাল থেকেই পুজো দেখার জন্য রাজবাড়িতে ভিড় বাড়ছে সাধারণ মানুষের।

Related articles

বুধবার থেকেই সূচনা ‘অন্নপূর্ণা যোজনা’র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র (Annapurna Vander) আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টায়...

বৈভবের পড়াশোনার খরচ দেবেন ললিত, কিশোর ক্রিকেটারকে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

বৈভব সূর্যবংশীতে মজেছে ক্রিকেট বিশ্ব। সদ্য সমাপ্ত আইপিএলে সব থেকে চর্চিত নাম বৈভব( Vaibhav Sooryavanshi)। আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের...

বিজেপিকে সরাবই! ধর্নামঞ্চ থেকে হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর

 তাঁকে আটকানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "যদি বেঁচে থাকি বিজেপি-কে সরাবই।" দলনেত্রী মঙ্গলবার...

ফিরহাদকে দুষে মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা তারক সিংয়ের

রাজ্যে রাজনৈতিক পালাবদলের মধ্যে কলকাতা পুরনিগমের অন্দরে ভাঙন। কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) পদ থেকে ইস্তফা দিলেন ১১৮...