Friday, April 3, 2026

পুজোর চারদিন জাগোবাংলার সাহিত্যসম্ভার চোখ টানছে পাঠকের

Date:

Share post:

পুজোয় ‘জাগোবাংলা’র (Jago Bangla) অভিনব উদ্যোগ। সাহিত্যের নানা সম্ভার সাজিয়ে পরিবেশনায় পুজোর চারটে দিন। শুধু সাহিত্য কেন, গান (Song) থেকে সিনেমা (Cinema) এমনকী রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখায়, গানে, কবিতায় পুজো ভাবনাও থাকছে পুজোর ক’টা দিন। খবর তো থাকছেই। কিন্তু এই ক’টাদিন খবরের বাইরে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি, নস্ট্যালজিয়াকে ছুঁতে চাওয়ার চেষ্টা হয়েছে। দৈনিক সংবাদপত্রর ক্ষেত্রে এই ভাবনা যে একটু অন্যরকম, তা নিশ্চিত করে বলা যায়।

সপ্তমী শুরু হয়েছে এই সময়ের প্রথিতযশা লেখক প্রচেত গুপ্তর (Prochet Gupta) লেখা দিয়ে। অসাধারণ লেখা পুজো সাহিত্য নিয়ে। অনেক ইতিহাস, তথ্য, মন ছুঁয়ে যাওয়া গল্পের কথা তিনি তুলে ধরেছেন। বিজ্ঞাপন থেকেই জানা যাচ্ছে অষ্টমীতে থাকছে হৈমন্তী শুক্লা (Haimanti Shukla) পুজোর গান নিয়ে স্মৃতিচারণ। স্মৃতিচারণে রয়েছেন আরও অনেক শিল্পী। তবে পুজো নিয়ে রবীন্দ্রভাবনা নিঃসন্দেহে বাড়তি আকর্ষণ। ব্রাহ্ম সমাজের প্রতিনিধি রবীন্দ্রনাথের ভাবনা গানে, কবিতায় কতখানি প্রতিফলিত, তা বাড়তি আকর্ষণ। ফলে নবমী-দশমীতে কে, কী লেখেন, সে দিকে লক্ষ্য অনেকের।

পুজোয় দৈনন্দিন খবরের আড়ালে মানুষ একটু অন্য স্বাদ পেতে চান। সেটাই তুলে ধরতে চাইছে জাগোবাংলা (Jago Bangla)। নিঃসন্দেহে প্রশংসাযোগ্য।

Related articles

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...