Saturday, June 13, 2026

অষ্টমী সকালে অঞ্জলি দেওয়াকে কেন্দ্র করে বচসা-মারপিট, মৃত্যু এক মহিলার

Date:

Share post:

অষ্টমী সকালে অঞ্জলি দেওয়াকে কেন্দ্র করে বচসা আর সেখান থেকে তুমুল হাতাহাতি, মারপিট। এই ঘটনায়এক মহিলার মৃত্যু পর্যন্ত ঘটেছে। মৃত মহিলার নাম সুচিত্রা মণ্ডল (৪০)। আজ, সোমবার সকালে মুর্শিদাবাদ থানার কাটিগঙ্গা রেল ব্রিজের পাশে সন্ন্যাসীডাঙা এলাকাতে মর্মান্তিক এই ঘটনা ঘটে। তদন্তে নেমে পুলিশ এখনও পর্যন্ত ৬ জনকে আটক করেছে।

জানা গিয়েছে, সন্যাসীডাঙার একটি বারোয়ারি পুজো মণ্ডপে চাঁদাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মধ্যে গণ্ডগোল চলছিল। তারই মধ্যে এদিন সকালে সুমিত্রা মণ্ডল পুজো মণ্ডপে অষ্টমীর অঞ্জলি দিতে গেলে স্থানীয়দের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। সুচিত্রা ওই এলাকার বেশকিছু মহিলা এবং পুরুষদের মণ্ডপে দেখতে পেয়ে পুজোর চাঁদা দেওয়ার না দেওয়ার কারণ জানতে চান। তখনই তাঁদের মধ্যে বচসা শুরু হয়ে যায়।

সূত্রের খবর সেই সময়ে কয়েকজন মহিলা এবং পুরুষ তাঁকে ধাক্কাধাক্কি করতে থাকেন। এই সময় সুচিত্রা মন্দিরের চাতালে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান এবং সংজ্ঞাহীন হয়ে পড়েন। দ্রুত তাঁকে লালবাগ মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

 

Related articles

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...

এবার কি হাতছাড়া প্রতীক ‘জোড়া ফুল’! ‘তৃণমূল কংগ্রেস’ নাম কাদের? স্পষ্ট নির্দেশ আছে আইনে

দলে ফাটল। বিদ্রোহীদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতিতে "আমরাই আসল তৃণমূল" বলে দাবি করে বহিষ্কৃত বিধায়ক বিধায়ক...

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...