Saturday, April 11, 2026

বাজল ভোটের বাদ্যি, ৩ নভেম্বর ৬ রাজ্যে উপনির্বাচন ঘোষণা কমিশনের

Date:

Share post:

দেশের ৬ রাজ্যের ৭ বিধানসভা আসনে উপনির্বাচনের(bypoll election) দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন(Election commission)। আগামী ৩ নভেম্বর হতে চলেছে এই নির্বাচন ফলাফল ঘোষণা হবে ৬ নভেম্বর।

সোমবার নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ৩ নভেম্বর উপ নির্বাচন হবে মহারাষ্ট্র, বিহার, হরিয়ানা, তেলঙ্গানা, উত্তরপ্রদেশ এবং ওডিশাতে। এই উপ নির্বাচনের জন্য গেজেট নোটিফিকেশন বেরবে আগামী ৭ অক্টোবর। মনোনয়ন জমা করার শেষ দিন আগামী ১৪ অক্টোবর। মনোনয়নের স্ক্রুটিনি হবে আগামী ১৫ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামী ১৭ অক্টোবর। আগামী মাসের ৮ চারিখের মধ্যে এই গোটা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।

যে সমস্ত আসনে এই নির্বাচন হবে সেগুলি হল:
মহারাষ্ট্রের (Maharashtra) ১৬৬ আন্ধেরি পূর্ব আসন
বিহারের (Bihar) দু’টি আসন যথাক্রমে ১৭৮ মোকামা ও ১০১ গোপালগঞ্জ
হরিয়ানার (Haryana) ৪৭ আদমপুর
তেলঙ্গানার (Telengana) ৯৩ মুনুগঞ্জ
উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ১৩৯ গোলা গোখরানাথ
ওডিশার (Odisha) ৪৬ ধমকানগর বিধানসভা আসনে ভোট হবে

Related articles

প্রাক্তন NSG কমান্ডো নন দীপাঞ্জন? উত্তরপাড়ার বিজেপি প্রার্থীর পরিচয় নিয়ে প্রশ্ন, উঠেছে অশ্লীলতার অভিযোগও

চরম বাম হতে হতে হঠাৎ করে গেরুয়া পতাকা হাতে নিয়ে বিজেপির প্রার্থী হয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী (Dipanjan Chakraborty)। নিজেকে...

২২-০ করুন: মুর্শিদাবাদে নতুন টার্গেট বেঁধে দিলেন অভিষেক

কোনও প্ররোচনায় আগামী ১২ দিন কেউ পা দেবেন না। মুর্শিদাবাদের রেজিনগর সভা থেকে হাতজোড় করে অনুরোধ করলেন তৃণমূলের...

আমার মনোনয়ন বাতিলের চেষ্টা! বিজেপির অত্য়াচারের নমুনা তুলে বিল-তোপ মমতার

রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর মিথ্যে কারচুপি দিয়ে ক্ষমতার অপব্যবহার করতে ছাড়ছে না বিজেপি। ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata...

চৈত্রের শেষেই গ্রীষ্মের দাবদাহ, সকাল থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা

বৈশাখ আসার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরমের পূর্বাভাস। শনিবার সকাল থেকে হাঁসফাঁস অবস্থা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর...