পিজির মুকুটে নয়া পালক! স্বাস্থ্যসাথীর হাত ধরে রাজ্যে প্রথম 'সিউচারলেস হার্ট ভালভ’ প্রতিস্থাপন

রাজ্যের মুকুটে নতুন পালক। খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো রাজ্যের প্রথম সরকারি ‘সিউচারলেস হার্ট ভালভ’ বা সেলাইবিহীন ভালভ প্রতিস্থাপন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘স্বাস্থ্যসাথী’র হাত ধরেই এই অসম্ভব সম্ভব হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে এই অস্ত্রোপচার করে নজির গড়ল পিজি হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগ। চিকিৎসকদের মতে, সরকারি স্বাস্থ্য পরিষেবায় এটি এক ঐতিহাসিক পদক্ষেপ।
Sponsored

অ্যাওর্টিক স্টেনোসিসে আক্রান্ত এক রোগীর শরীরে এই অত্যাধুনিক টিস্যু ভালভটি বসানো হয়েছে। বেসরকারি হাসপাতালে এই ধরনের ভালভ কেনা এবং অস্ত্রোপচার মিলিয়ে খরচ হয় প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকা। সেখানে স্বাস্থ্যসাথী কার্ডের দৌলতে রোগী এক পয়সাও খরচ না করে এই বিশ্বমানের পরিষেবা পেলেন। শুধুমাত্র এই বিশেষ ভালভটির বাজারমূল্যই প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা। যা সম্পূর্ণ বিনামূল্যে সরকারের তরফে জোগান দেওয়া হয়েছে।
Sponsored

এই পদ্ধতির বিশেষত্ব হলো, ভালভটি বসাতে কোনো সেলাই লাগে না। ফলে অস্ত্রোপচারের সময় অনেক কম লাগে এবং হার্ট-লাং মেশিনের ওপর রোগীকে দীর্ঘক্ষণ রাখতে হয় না। এতে অস্ত্রোপচার পরবর্তী ঝুঁকি যেমন কমে, তেমনই রোগী দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন। প্রবীণ রোগীদের ক্ষেত্রে এই পদ্ধতি অত্যন্ত উপযোগী বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
Sponsored

পিজি হাসপাতালের চিকিৎসকদের এই সাফল্য রাজ্য সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতাকে আরও একবার প্রমাণ করল। যে চিকিৎসা এক সময় সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক উদ্যোগ ও স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে তা এখন প্রান্তিক মানুষের নাগালে। পিজি-র এই সাফল্য আগামী দিনে হৃদরোগের চিকিৎসায় এক নতুন দিশা দেখাবে বলেই মনে করছে স্বাস্থ্য মহল।
Sponsored

Sponsored

_
Sponsored

_
_
_
_
_
Related Articles

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
1h ago

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
8h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
9h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
10h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
12h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
12h ago





