Thursday, June 4, 2026

এবার পুজো মাতাচ্ছে মুখ্যমন্ত্রীর অ্যালবাম

Date:

Share post:

বিগত বেশ কয়েক বছর ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর-করা গান রীতিমতো সুপার-ডুপার হিট। বাংলা ও মুম্বইয়ের প্রথিতযশা শিল্পীরা তাঁর লেখা ও সুরে গান গেয়েছেন। পুজোর দিনগুলোয় কলকাতা ও জেলার মণ্ডপে সেই গান শোনা গিয়েছে। এবারও তাঁর ব্যতিক্রম হয়নি। মুখ্যমন্ত্রীর কথায় ও সুরে জিৎ গাঙ্গুলি, বাবুল সুপ্রিয় (মন্ত্রী), শ্রীরাধা বন্দোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, চন্দ্রিকা, তৃষা পারুইয়ের মতো খ্যাতনামা শিল্পীরা গান গেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং একটি গান গেয়েছেন। তাঁর সঙ্গে গলা মিলিয়েছেন প্রখ্যাত কীর্তন শিল্পী ও বিধায়ক অদিতি মুন্সি এবং মন্ত্রী-গায়ক ইন্দ্রনীল সেন। এ-ছাড়াও ইন্দ্রনীল সেনের গতবারের মতো এবারও ৮টি গান রয়েছে অ্যালবামে। মহালয়ায় জাগোবাংলার উৎসব সংখ্যা প্রকাশের দিন নজরুল মঞ্চে সেই সিডিরও আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন পুজো মণ্ডপে গেলেই এখন সেই গান শোনা যাচ্ছে।

বাংলা থেকে বিশ্বজনীন, মানুষের কথা ফুটে উঠছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গানে। ‘টাক ডুমাডুম ডুম’ গানটি গেয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে গলা মিলিয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও বিধায়ক-কীর্তন গায়িকা অদিতি মুন্সি। ‘আকাশ যেখানে নীলিমায় নীল/শরৎ সেখানে…’। ইউক্রেনের পরিস্থিতি নিয়ে লেখা গান ‘ধ্রুবতারা তুমি কেন এলে না…’ যেমন আছে তেমনি ইন্দ্রনীল সেনের গাওয়া ‘ঢাক বাজে, মাদল বাজে, ধামসা বাজেরে’ এই গানটি আক্ষরিক অর্থে উৎসবের আমেজ এনে দিয়েছে। বিশেষ করে গানের কথায় যেখানে মমতা লিখেছেন, ‘পাহাড় জাগে, মাটি জাগে, বাঁশি বাজেরে…’ কথাগুলি তাঁর সুর ও শব্দবন্ধ শুনলে গোটা বাংলার প্রকৃতি ও সৌন্দর্যের কথা ফুটে উঠেছে। এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী তাঁর গানের কথায় ‘হামরো পাহাড়’ বলে দার্জিলিংয়ের মানুষকে সুরের হৃদয়ে স্থান দিয়েছেন। সুরের মালায় কার্শিয়াং, মিরিক থেকে লালমাটিকে বেঁধে দিয়েছেন। জিৎ গাঙ্গুলি গেয়েছেন ‘আমি সংগীতের পিয়াসী’। এই অ্যালবামটির নাম দেওয়া হয়েছে উৎসবের গান।

আরও পড়ুন- প্রতিরক্ষায় শক্তি বাড়াল ভারত, বায়ুসেনায় যোগ দিল ‘প্রচণ্ড’


Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...