Saturday, April 11, 2026

পুতিনের কাছে যুদ্ধ থামানোর আবেদন পোপ ফ্রান্সিসের

Date:

Share post:

পুতিনের রক্তচক্ষুতে হিংসাদীর্ণ ইউক্রেন। এখানে পরিস্থিতিতে এবার ময়দানে নামলেন ক্যাথলিক চার্চের প্রধান। প্রথমবার সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের(Vladimir Putin ( কাছে হিংসা থামানোর অনুরোধ করলেন পোপ ফ্রান্সিস(pope Francis)। শুধু তাই নয়, ইউক্রেনের অধিকৃত চারটি অঞ্চলকে রুশ ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সরব হয়েছেন তিনি।

গতকাল রবিবার ভ্যাটিকান সিটির(Vatican City) সেন্ট পিটার্স স্কোয়ারে ইউক্রেনের উদ্দেশে সমবেদনা জানিয়ে বার্তা দেন পোপ ফ্রান্সিস। সেখানে তিনি বলেন, “আমি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ভিক্ষা করছি, অন্তত নিজেদের মানুষের কথা ভেবে (ইউক্রেনে) হিংসা ও মৃত্যু থামান। সেখানে রক্তগঙ্গা বইছে। চোখের জলের নদী বইছে।” একইসঙ্গে, ডোনেৎস্ক ও লুহানস্ক (একত্রে দোনবাস), জাপরজাই ও খেরসন অঞ্চলের রাশিয়ায় অন্তর্ভুক্তির নিন্দা করেছেন ফ্রান্সিস। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছেও যুদ্ধ থামানোর আরজি জানিয়েছেন তিনি। ভ্যাটিকানের এক আধিকারিকের কথায়, পোপের আবেদন এতটাই আন্তরিক ছিল যে তা কিউবান মিসাইল সংকটের সময় ‘দ্য গুড পোপ’ বা পোপ জন XXIII-এর শান্তি প্রার্থনার কথা মনে করিয়ে দেয়।

উল্লেখ্য, লাগাতার ছয় মাসের বেশি ধরে যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। অবশ্য রাশিয়ার সেনাবাহিনীকে পাল্টা দিতে কোনও কসুর করছে না ইউক্রেন। রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি ঘোষণা করেছেন, ডোনেৎস্ক এলাকার লিম্যান শহর পুরোপুরি রাশিয়ার দখলমুক্ত করেছে কিয়েভের বাহিনী। এরই মাঝে আবার ইউক্রেনের চারটি অঞ্চল নিজেদের অন্তর্ভুক্ত করেছে রাশিয়া। রক্তক্ষয়ী সংগ্রাম জারি রয়েছে এলাকায়। কেন পরিস্থিতির মাঝে এবার রাশিয়ার কাছে যুদ্ধ থামানোর অনুরোধ জানালেন পোপ ফ্রান্সিস।

Related articles

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে সতর্ক অস্কার, রক্ষণে শুরু থেকেই আনোয়ার-কেভিন!

লিগ টেবিলের শীর্ষস্থানকেই টার্গেট করে শনিবার দল সাজাতে চলেছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো(Oscar Bruzon)। সকালে অনুশীলনে দেখা যায়...

বিজেপি দিল্লি থেকে গেলে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব: তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের পরে এই বিজেপি দিল্লি থেকেও যাবে। আমরা ক্ষমতায় এসে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব। শনিবার, ঝাড়গ্রামের (Jhargram) জামদা...

বৈভবে মুগ্ধ কোহলি, ম্যাচ শেষে ‘বিরাট’ উপহার ভবিষ্যতের মহাতারকাকে

একজন নিজেকে ক্রিকেটের 'রাজা' হিসেবে প্রমাণ করেছেন, অন্যজন ১৪ বছরের রাজকীয় স্টাইলে ব্যাটিং করে বুঝিয়ে দিয়েছেন ভবিষ্যতে সিংহাসনে...

প্রকাশ্যে গুলি করে খুন আইনজীবীকে: ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে নতুন নজির

বাংলাকে বদনাম করার জন্য বাংলায় এসে আইন শৃঙ্খলা নিয়ে অপপ্রচার করার চেষ্টা চালায় বিজেপির নেতারা। আদতে তারা যে...