Saturday, June 20, 2026

Durga Puja 2022 : নবমীর দুপুর থেকেই মন্ডপে মন্ডপে মানুষের ঢল

Date:

Share post:

আর মাত্র কয়েক ঘন্টা তারপরই শেষ হবে নবমী (Navami)। দশমীর সকাল মানেই বাংলার আকাশে মন খারাপের সুর। তাই শেষ মুহূর্তের আনন্দকে লুটেপুটে নেওয়ার চেষ্টায় বেলা বাড়তেই পা চালিয়ে মণ্ডপের (Pandal Hopping) দিকে দর্শনার্থীরা। কোথাও রীতি মেনে হোম যজ্ঞ, কোথাও আবার ভোগের (Puja Bhog) আয়োজন।

৫ দিনের পুজো দেখতে দেখতে কেটে গেল। ‘অদ্যই শেষ রজনী’, তাই সকাল থেকে কখনো রোদ কখনো বৃষ্টির ভ্রুকুটিকে উপেক্ষা করে পথে নেমেছেন সাধারণ মানুষ। একদিকে ঠাকুর দেখা অন্যদিকে নিয়ম মেনে চলছে মায়ের পুজো । প্রতি বছরই নবমীতে বেলুড় মঠে (Belur Math) বিশেষ পূজার্চনার ব্যবস্থা। ভোর সোয়া ৫টায় পুজো শুরু হয়, দুপুরে বিশেষ হোমযজ্ঞ । এদিনের অন্যতম রীতি হল ফল ব*লি দেওয়া। সেইমতো চালকুমড়ো, শসা, কলা-সহ ফল বলি দেওয়া হয় এদিনের পুজোতে। রামকৃষ্ণ মঠের পুজো দেখতে সকাল থেকেই ভিড় জমান ভক্তরা। দুপুরে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। পুজোর ক’দিন সারাদিন খোলা রয়েছে মঠের দরজা। শোভাবাজার রাজবাড়ি (Sovabazar Rajbari) , বড়িশার সাবর্ণ রায়চৌধুরী বাড়িতে ফল, চালকুমড়ো বলি দেওয়া হয় আজকের দিনে। নবমীর স্পেশাল সাজে বেলা বাড়তেই কচিকাঁচা থেকে বয়স্করা বনেদি থেকে বারোয়ারি মন্ডপে একের পর এক ঠাকুর দেখতে ব্যস্ত। এদিন বাগবাজার সর্বজনীনে (Bagbazar Sarbojonin) ভোগের আয়োজন করা হয়। নবমীর মেনুতে ছিল, সাদা ভাত, শুক্তো, অড়হর ডাল, সঙ্গে পোস্তর বড়া। খিচুড়ি ভোগ বিতরণ করাও হয়। বড় বড় পুজো গুলোতে দুপুর গড়াতেই মানুষের ঢল। চেতলা অগ্রণীর ঘিরে হিমশিম খাওয়ার মতো অবস্থা। দক্ষিণ কলকাতার (South Kolkata) বিভিন্ন পুজো মন্ডপ তা সে একডালিয়া এভারগ্রিন হোক বা যোধপুর পার্ক , জনস্রোত সামলাতে বেগ পেতে হচ্ছে পুলিশকে। উত্তর কলকাতার (Uttar Kolkata) সব কটা বড় পুজোতেও সেই একই ছবি। পুজোর আমেজে গোটা বাংলা, শেষ বেলায় যত বেশি সম্ভব ঠাকুর দেখে নেওয়ার পালা।

Related articles

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...