Friday, April 10, 2026

চুঁচুড়ায় একটুকরো আন্দামান দেখতে ভিড় দর্শনার্থীদের

Date:

Share post:

দুর্গাপুজোয় যদি আন্দামান যাওয়ার ইচ্ছে পূরণ না হয় তাহলে একবার হুগলির (Hoogli) সদর শহর চুঁচুড়ায় ঘুরে আসতে পারেন। নবীন সংঘের এই বছরে থিম “এক টুকরো আন্দামান”। চুঁচুড়া (Chinsura) নবীন সংঘ ক্লাব সুবর্ণজয়ন্তী বর্ষে এই অভিনব পুজোর থিম উপহার দিয়েছে।

প্রতিমা তৈরি করেছেন কৃষ্ণনগরের শিল্পীরা। প্রতিমার যাবতীয় সাজ ও মণ্ডপ সজ্জা মেদিনীপুরের কাঁথি শিল্পীরা করেছেন। সঙ্গে চন্দননগরের আলসজ্জা মণ্ডপকে আরও উজ্জ্বল করে তুলেছে।

মণ্ডপ তৈরি হয়েছে প্রাকৃতিক জিনিস দিয়ে। কোনও কৃত্রিম রাসায়নিক বা কেমিক্যাল উপাদান, প্লাস্টিক বা থারমোকল এই পরিবেশবান্ধব মণ্ডপ (Pandal) তৈরিতে ব্যবহার করা হয়নি। পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন, তাঁদের পুজোর মোট খরচ ২৫ লাখ ছাড়িয়ে গিয়েছে। প্রতিদিনই হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন এই মণ্ডপ দেখতে।

Related articles

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...

ভোটের কাজে নিষেধাজ্ঞা! একযোগে ১০০ পুলিশ আধিকারিককে বদলি রাজ্যের

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদল ঘটানো হলো রাজ্য পুলিশে। একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করল নবান্ন। যার...

IPL: মালিকের শহরে রুদ্ধশ্বাস জয় পন্থদের, হতশ্রী বোলিংয়ে হার কেকেআরের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লখনউয়ের(LSG)। ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে...

বড়সড় ছাঁটাই! ভোটার তালিকা থেকে নাম বাদ গেল প্রায় ২৭ লক্ষ মানুষের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শেষে বিধানসভা ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের...