Tuesday, June 9, 2026

IPL: মালিকের শহরে রুদ্ধশ্বাস জয় পন্থদের, হতশ্রী বোলিংয়ে হার কেকেআরের

Date:

Share post:

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লখনউয়ের(LSG)।

ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে কেকেআর। এই ম্যাচেও ফ্লপ কেকেআরের ওপেনিং জুটি। ফিল আলেন রান পেলেন না ।অধিনায়ক রাহানে জুটি বাঁধলেন অঙ্গকৃষ রঘুবংশীর সঙ্গে। দু ব্যাটার প্রাথমিক ধাক্কা সামলে দিলেন। তবে সেট হয়েও দুই জনের কেউ বড় রান পেলেন না । রাহানে ৪১, রঘু বংশী ৪৫ রানে আউট হলেন। রিঙ্কু এই ম্যাচেও ব্যর্থ। ৪ রান করেই ফিরলেন। তবে নাইট ব্যাটিংয়ের মান রাখলেন পাওয়েল ও গ্রিন। পাওয়েল ২২ বলে ৩৯, গ্রিন ২৪ বলে ৩৩ রান করলেন। ইডেনে লখনউয়ের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান তোলে কেকেআর। ঘরের মাঠে কোনও উইকেট পেলেন না শামি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন সঞ্জীব গোয়েঙ্কার দল। মিচেল মার্স(১৫) ও মার্করাম(২২) ওপেনিংয়ে ৪১ রান তোলে। দুই ওপেনারকেই ফেরালেন বৈভব।
চলতি মরশুমে প্রথমবার বল করতে নেমেই পন্থকে আউট করলেন গ্রিন। নিকোলাসকে ১৩ রানে ফেরালেন ত্যাগী, অনুকূলের বলে ২ রানে আউট হলেন আব্দুল সামাদ।।তবে আয়ুস লড়াকু ৫৪ রান করে লখনউকে খেলায় রাখলেন।শেষ দিকে আগুনে মেজাজে ব্যাটিং করলেন মুকুল চৌধুরী, যা ম্যাচে রোমাঞ্চ এনে দিল।।
শেষ ওভারে এলএসজির প্রয়োজন ছিল ১৪ রান। বল করতে আসেন বৈভব ।কিন্তু মুকুলের কাছেই হেরে গেল কেকেআর। ২৭ বলে ৫৪ রান করে কেকেআরের মুখের গ্রাস একাই ছিনিয়ে নিলেন মুকুল।কর্ণধারের শহরে জয় তুলে নিল এলএসজি। চার ম্যাচ শেষে কেকেআরের সান্তনা এক পয়েন্ট।

_

_

_

_

_

_

Related articles

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...

হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূল সাংসদের! রেলমন্ত্রীকে পুনর্বাসনের দাবিতে চিঠি

পশ্চিমবঙ্গে হকার থেকে ছোট ব্যবসায়ীদের বলপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে সরব হলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন...

পরবর্তী কর্মসূচি পুনে শহরে: দিন ঘোষণা ককরোচদের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন হবে। যন্তর মন্তর থেকে জানিয়ে দিয়েছিলেন ককরোচ জনতা...

সিজার লিস্ট শূন্য! রাজনৈতিক প্রতিহিংসাতেই মমতার বাড়ির চত্বরে থাকা কার্যালয়ে CID তল্লাশি: ক্ষুব্ধ কল্যাণ-কুণাল-মদন

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির চত্বরে থাকা তৃণমূল পার্টি অফিসে CID-র তল্লাশিতে সিজার লিস্ট শূন্য। তদন্তকারীরা...