Wednesday, June 10, 2026

পদ যেতেই কাকলির নিরাপত্তা বাড়ালো কেন্দ্র! শুরু জল্পনা

Date:

Share post:

বাংলায় পালাবদলের পর তৃণমূলের লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে (Kakoli Ghoshdastider) লোকসভার মুখ্য সচেতক পদ থেকে সরিয়ে দিয়েছে দল। এর পরেই মুখ খোলেন তৃণমূল (TMC) সাংসদ। তারপর আচমকাই তাঁকে ওয়াই প্লাস ক্যাটেগরির (Y Plus Category) নিরাপত্তা দিল কেন্দ্র।

রাজ্যে তৃণমূলের পরাজয়ের পরে নেতাদের নিরাপত্তায় কাটছাঁট চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মেয়র ফিরহাদ হাকিমের নিরাপত্তা কমেছে। এরমধ্যেই তাৎপর্যপূর্ণভাবে তার পরই কেন্দ্রীয় সুরক্ষা পেলেন বারাসতের তৃণমূল কংগ্রেস সাংসদ। কেন কেন্দ্রীয় সুরক্ষা পেলেন কাকলি, তার সঠিক উত্তর এখনও জানা যায়নি। সোমবার থেকে কাকলিকে (Kakoli Ghoshdastider) কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে। মধ্যমগ্রামে কাকলির বাড়িতে দেখতে পাওয়া যায় CISF জওয়ানদের। এমনকি বিকেলে যখন মধ্যমগ্রাম বারাসত সাংগঠনিক জেলা তৃণমূলের কার্যালয়ে যখন বৈঠক করতে যান তিনি, সেখানেও কেন্দ্রীয় নিরাপত্তা ছিল তাঁর সঙ্গে।

সম্প্রতিই “চার দশকের আনুগত্য” নিয়ে পোস্ট করেছিলেন কাকলি। লোকসভায় দলের মুখ্য সচেতক পদ থেকে তাঁকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছরের অগাস্ট মাসে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিয়েছিলেন, তখন কাকলিকেই দায়িত্ব দেওয়া হয়েছিল। হঠাৎ তাঁকে সরিয়ে আবার কল্যাণকে দায়িত্ব দেওয়ার পরই ক্ষোভ উগরে দেন তিনি।

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...