Sunday, May 31, 2026

পুজোর মধ্যেই বড় উপহার পেল দুবাইবাসী! মহানবমীর পুণ্য তিথিতে খুলছে প্রথম হিন্দু মন্দির

Date:

Share post:

দুর্গাপুজোর মধ্যেই বড়সড় উপহার পেল দুবাইয়ে বসবাসকারী হিন্দুরা। মঙ্গলবার থেকেই খুলছে আবুধাবিতে (Abu Dhabi) তৈরি আমিরশাহীর (UAE) প্রথম হিন্দু মন্দির। পাকিস্তান (Pakistan) এবং চিনকে (China) কূটনৈতিকভাবে চাপে ফেলতে মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে সদা সচেষ্ট ভারত। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরও (S Jaishankar) পরিদর্শন করে এসেছেন আবুধাবির মন্দিরটি।

মন্দির তৈরিতে ব্যবহার করা হয়নি লোহা। বেলে পাথর দিয়ে নির্মিত হয়েছে আবুধাবির এই মন্দিরটি। বিশাল এই মন্দিরে রয়েছে ১৬ টি হিন্দু দেবদেবীর মূর্তি। ৯ দিনের বিশেষ পূজাপাঠের মাধ্যমে প্রাণপ্রতিষ্ঠা করা হয়েছে মূর্তিগুলির। এমনকি অগাস্টের শেষদিকে প্রতিষ্ঠা করা হয়েছে শিখদের ধর্মগ্রন্থ ‘গ্রন্থসাহেব’ও (Granth Sahib)। আরব আমিরশাহীতে বসবাস করেন প্রায় ৩০ লক্ষ ভারতীয়।

স্বভাবতই সংযুক্ত আরব আমিরশাহী সরকারের এই সিদ্ধান্তে তারা অত্যন্ত খুশি। মন্দিরটি তৈরি করতে লেগেছে প্রায় ২২৫০ টন পাথর। প্রায় ৫৫ হাজার বর্গ কিলোমিটার এলাকাজুড়ে তৈরি হয়েছে এই বিশাল মন্দির। জেবেল আলি (Jebel Ali) গ্রামে তৈরি হয়েছে এটি। তবে শুধু এই হিন্দু মন্দির নয়, এর আগেও জেবেল গ্রামে তৈরি হয়েছে একাধিক গির্জা।

আরও পড়ুন:সবচেয়ে কমদামে ল্যাপটপ, বাজার ধরতে ফের ময়দানে জিও

Related articles

সোনারপুরে অভিষেককে নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৬

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তীব্র জনরোষের মুখে পড়ে...

জুলাই থেকেই রাজ্যে চালু স্মার্ট মিটার! কয়েক দফা শর্ত দিল কেন্দ্র

বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। বিজেপি (BJP) ক্ষমতায় আসতেই কেন্দ্রের বিভিন্ন প্রস্তাব ও প্রকল্প বাস্তবায়িত করতে একাধিক পদক্ষেপের...

কংগ্রেস শাসিত রাজ্যে অভিষেকের চিকিৎসার ইঙ্গিত মমতার!

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ভর্তি নেয়নি কলকাতার নামি দুই বেসরকারি হাসপাতাল। এই ঘটনায়...

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...