Saturday, June 20, 2026

সবচেয়ে কমদামে ল্যাপটপ, বাজার ধরতে ফের ময়দানে জিও

Date:

Share post:

টেলিকম সেক্টরের পর এবার সস্তার বাজার মাত করতে ময়দানে নেমে পড়ল রিলায়েন্স জিও। মাত্র ১৫ হাজার টাকায় ল্যাপটপ বাজারে আনার সিদ্ধান্ত নিল মুকেশ আম্বানির কোম্পানি। বিশেষজ্ঞদের অনুমান, সস্তার ফোনের পথ ধরেই এবার কম দামের ল্যাপটপ জিওবুক-এ মাততে চলেছে দেশবাসী। নয়া এই ল্যাপটপের সঙ্গে মিলবে ৪জি সিম কার্ডও।

জানা গিয়েছে, নতুন এই ল্যাপটপের জন্য গ্লোবাল জায়ান্ট কোয়ালকম এবং মাইক্রোসফ্টের সঙ্গে হাত মিলিয়েছে জিও। কোয়ালকম (Qualcomm) কম্পিউটিং চিপগুলিকে শক্তিশালী করার কাজ করবে, অন্যদিকে মাইক্রোসফ্ট (Microsoft) কিছু অ্যাপের জন্য প্রয়োজনীয় সাহায্য করছে এই প্রকল্পে। আগামী তিন মাসের মধ্যে বাজারে আসতে চলেছে জিওবুক। তার আগে বিভিন্ন স্কুল এবং সরকারি প্রতিষ্ঠানে ল্যাপটপটিকে পরীক্ষামূলক ভাবে ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। সংস্থা সূত্রে খবর, বর্তমানে জিওবুকে ৪জি সিমকার্ড থাকলেও ভবিষ্যতে ফাইভ-জি ব্যবহারযোগ্য করে তোলা হবে ল্যাপটপটিকে। জিওবুক জিওর নিজস্ব ‘জিও-ওএস’ অপারেটিং সিস্টেম চলবে। অ্যাপগুলি জিওস্টোর থেকে ডাউনলোড করা যাবে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...