Thursday, June 18, 2026

চাঁদের বরফে পুরনো জলভান্ডারের সন্ধান! ইতিহাস গড়ল চন্দ্রযান ২

Date:

Share post:

এক সময় যে অভিযানকে ব্যর্থ বলে মনে করা হয়েছিল আজ সেই ‘চন্দ্রযান ২’ (Chandrayan 2) মিশন ভারতীয় মহাকাশ গবেষণায় সাফল্যের নয়া পালক জুড়ে দিল। সাত বছর আগে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করার সময় ভেঙে পড়েছিল ভারতীয় মহাকাশযান। কিন্তু আজও সক্রিয় তার র‍্যাডার ও অরবিটার। তারাই এনে দিল সাফল্য। ISRO সূত্রে জানা গিয়েছে, চাঁদের দক্ষিণ মেরু থেকে পাঠানো নতুন ছবিতে ধরা পড়েছে বরফে ঢাকা বিশাল এক গর্ত। গবেষকদের অনুমান এই বরফের নীচেই কোটি বছরের পুরনো জলভাণ্ডার লুকিয়ে থাকতে পারে!

চন্দ্রযান ২ এর অরবিটার যে ছবি পাঠিয়েছে সেটি মূলত পার্মানেন্ট শ্যাডো জোন (Permanent Shadow Zone)। এখানে তাপমাত্রা প্রায় -২৪৮ ডিগ্রি। এক কথায় বলতে গেলেই সূর্যের আলো এখানে পৌঁছয়ই না। ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন বরফে ঢাকা প্রায় ১.১ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। বিজ্ঞানীরা মনে করছেন সেখানে প্রায় কোটি কোটি বছর ধরে বরফ জমে রয়েছে, যা আসলে চাঁদের বুকে বিশাল জলভান্ডারের ইঙ্গিত দেয়। গত ছ’মাস ধরে দক্ষিণ মেরুর জমাট বরফ, মৃত্তিকা ও ভূপ্রকৃতি নিয়ে তথ্য পাঠাচ্ছিল চন্দ্রযান ২ (Chandrayan 2) । অরবিটারের পাঠানো ডেটা বিশ্লেষণ করে চন্দ্রপৃষ্ঠের দুই গোলার্ধ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। চাঁদের মাটির রুক্ষতা, ভূমির গঠন, খনিজ পদার্থ- সম্পর্কিত তথ্যগুলি যে ভবিষ্যতের চন্দ্র অভিযান, মানববাহী মিশন পরিকল্পনায় বিশেষ কার্যকরী হবে তা বলাই বাহুল্য।

 

Related articles

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...