Thursday, June 18, 2026

আজ মায়াপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ইসকন মন্দিরের অনুষ্ঠানে 

Date:

Share post:

ইসকন মন্দিরের (ISCON Temple, Mayapur) আমন্ত্রণ রক্ষা করতে বৃহস্পতিবার নদিয়ার মায়াপুরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এদিন সকালে কলকাতা বিমানবন্দর (NSCBI Airport) থেকে হেলিকপ্টারে মায়াপুরের উদ্দেশে রওনা দেন তিনি। ১১টা নাগাদ ইসকন মন্দিরের গোশালায় পৌঁছবেন। সেখানে গো-মাতার বিশেষ পুজো, যজ্ঞ কর্মসূচি রয়েছে তাঁর। গোশালার অনুষ্ঠান পর্ব সেরে মায়াপুরের মূল চন্দ্রোদয় মন্দিরে যাবেন মুখ্যমন্ত্রী (CM)। সেখানেও একটি যজ্ঞানুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, ইসকনে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সাধুসন্তদের সঙ্গে একটি বৈঠকেও বসবেন শুভেন্দু (Suvendu Adhikari)। এরপর হাওড়া ডুমুরজলায় ফিরে আসবেন তিনি। সেখান থেকে চলে যাবেন কাঁথি, পরবর্তী কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য।

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...