Wednesday, June 17, 2026

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

Date:

Share post:

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের জয়কে ছাপিয়ে ম্যাচ জুড়ে চর্চায় শুধুই বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। কেন তাঁকে ভারতীয় ক্রিকেটর বিশ্ময় বালক বলা হচ্ছে তা আরও একবার প্রমাণ করলেন।

ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে বৈভব (Vaibhav Sooryavanshi )।  সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২৯ বলে ৯৭ রান বৈভব সূর্যবংশীর। ১২টি ছক্কা , ৫টি চার মারলেন। রেকর্ড গড়লেন, নজির সৃষ্টি করলেন, তার থেকেও বেশি মুগ্ধতা ছড়ালেন মাঠ জুড়ে। প্যাট কামিন্সের মতো বিশ্বকাপজয়ী বোলার ১৫ বছরের কিশোরের সামনে দিশেহারা হয়ে গেলেন।

পাওয়ার প্লে’র শেষে স্কোরবোর্ডে দেখা গেল, ২০ বলে ৬০ রান হাঁকিয়ে ফেলেছে বৈভব। তার মধ্যে কামিন্সের এক ওভার থেকেই এসেছে ২৫ রান।আইপিএল প্লে অফে দ্রুততম অর্ধশতরান করে ক্রিস গেইলের রেকর্ড ভাঙার দিকেই এগোচ্ছিলেন বৈভব। কিন্তু ক্রিকেট দেবতা  একটুর জন্য বঞ্চিত রাখলেন বৈভবকে।

৩০ বলে আইপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড আছে ক্রিস গেইলের।  ২৮ বলে ৯৭ রানে থাকা বৈভব, ২৯ বলেই ছক্কা হাঁকিয়ে শতরান করার মরিয়া প্রয়াস চালান কিন্ত ছক্কার বদলে সেটা ক্যাচ হয়ে গেল। মনে প্রবল কষ্ট নিয়েই মাথা নাড়তে নাড়তে মাঠ ছাড়তে হল। তবে গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে কুর্নিশ জানাল তাঁকে।

আইপিএলের এক মরশুমে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়েছেন বৈভব। এলিমিনেটরে নামার আগে গেইলের রেকর্ড ভাঙতে বৈভবের দরকার ছিল সাতটি ছক্কা।সেটা এই ম্যাচে পূরণ করে ফেলেছেন।  ২০১২ সালে গেইল মেরেছিলেন ৫৯ ছক্কা। চলতি আইপিএলে বৈভবের ছক্কার সংখ্যা ৬৫। তাঁর সামনে আরও ছক্কার সুযোগ রয়েছে।

বৈভবের ব্যাটিং তাণ্ডবে রাজস্থান ২০ ওভারে ৮ উইকেটে ২৪৩ রান তোলে। জুরেল ৫০ রান করেন।জবাবে হায়দরাবাদ থামল ১৯৬ রানে।  আগামী শুক্রবার ফাইনালে উঠার লড়াইয়ে রাজস্থানের প্রতিপক্ষ গুজরাট।

Related articles

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...