Friday, June 12, 2026

শাহি র‍্যালির আগেই রাজৌরি জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা

Date:

Share post:

জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সোমবার রাতে তিনি শ্রীনগরে পৌঁছন। তিনদিন ভূস্বর্গ সফর রয়েছে তাঁর। যোগ দেবেন একাধিক কর্মসূচীতে। এদিকে অমিত শাহের সফরের জন্যই নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে জম্মু ও কাশ্মীরে। এদিকে মঙ্গলবার দুপুরেই রাজৌরিতে জনসভা করার কথা রয়েছে অমিত শাহের। সেকারণেই ইতিমধ্যে ইন্টারনেট পরিষেবা (Internet Service) বন্ধ করে দিয়েছে জম্মু কাশ্মীর প্রশাসন। পাশাপাশি এদিন সকালেই বৈষ্ণদেবী দর্শন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সোমবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান, উপ-রাজ্যপাল মনোজ সিনহা, বিজেপির জম্মু ও কাশ্মীরের সভাপতি রবিন্দর রানা, বিজেপি নেতা কবিন্দর গুপ্ত ও অন্য সিনিয়র নেতারা৷ বিমানবন্দর থেকে সোজা রাজভবনে চলে যান। সেখানে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক করেন।

যদিও কেন্দ্রীয় সরকারের উদ্যোগে কেন্দ্র করে উপত্যকার দলগুলির মধ্যে মতভেদও দেখা দিয়েছে। ন্যাশনাল কনফারেন্সের (National Conference) এক প্রবীণ নেতা এবং প্রাক্তন বিধায়ক জম্মু ও কাশ্মীরবাসীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সমাবেশে যোগ দেওয়ার জন্য আবেদন করেছেন। দলের দুই বারের প্রাক্তন বিধায়ক কফিল উর রহমান বলেছেন, ‘সম্প্রদায় আগে। রাজনীতি পরে। আমাদের সকলের উচিত সমাবেশে যোগ দেওয়া এবং আমাদের সম্মিলিত শক্তি প্রদর্শন করা। আজ যদি আমরা এসটি মর্যাদা অর্জন না করি, তবে আমরা কখনই এই সুযোগ পাব না।’

আরও পড়ুন:বিবাহবিচ্ছেদের আগে স্বামীর ঘর ছাড়লে পরে অধিকার দাবি করা যাবে না: সিদ্ধান্ত বম্বে হাইকোর্টের

অন্যদিকে সোমবার সন্ধ্যে থেকে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে (Shopian) পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান শুরু হয়েছে ৷ শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে সোপিয়ানের আমারবাগ ইমাম সাহিব এলাকায় ওই অভিযান চলে ৷ সেখানে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েই পুরো এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী (Security Forces) ৷ রাতভর চলে তল্লাশি অভিযান ৷ তবে এখনও কোনও জঙ্গি ধরা পড়ার খবর মেলেনি ৷ এনকাউন্টারেরও খবর পাওয়া যায়নি ৷

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...