Tuesday, April 7, 2026

পুজোতেই ঘুরল ভাগ্যের চাকা! নবমীতে টিকিট কেটে কোটিপতি নদিয়ার যুবক

Date:

Share post:

লটারি কেটে রাতারাতি কোটিপতি। নবমীর দুপুরে দেড় হাজার টাকার লটারির টিকিট কিনে মালিক হলেন কোটি টাকার মালিক হলেন চাপড়া থানার বড় আন্দুলিয়ার বাসিন্দা আনারুল শেখ।

লটারির নেশায় সর্বস্বান্ত হয়েছিলেন। ঘর-বাড়ি হারিয়ে পথে বসেছিলেন। আবার সেই লটারিই সব ফিরিয়ে দিল চাপড়ার যুবককে। লটারি কাটার নেশায় খুইয়েছিলেন সবকিছুই। এমনকী, নিজের বসত বাড়িটুকু তাঁকে বিক্রি করে আশ্রয় নিতে হয়েছিল মামা বাড়িতে। সেই সময় মুখ ফিরিয়ে নিয়েছিলেন পরিজনরাও। ভিন রাজ্যে কাজ করতেন তিনি। সেই তারই নবমীর দিনই খুলে গেল কপাল। ভিন রাজ্যে কাজে যাওয়ার জন্য সপ্তমীর রাতে কৃষ্ণনগর রেলস্টেশনে টিকিট কেটে বাড়ি ফেরার পথে বড় আন্দুলিয়া বাসস্ট্যান্ডে বাস থেকে নেমে ১৫০০ টাকার টিকিট কাটেন তিনি। নবমীর রাতেই ফোনে জানতে পারেন, প্রথম পুরস্কার পেয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তাঁর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তবে পুজো উপলক্ষে সমস্ত সরকারি দফতর ছুটি থাকায় টিকিটটা আপাতত পুলিশ হেফাজতে রয়েছে। এদিকে খবর চাউর হতেই দশমীর সকালে আনারুলের বাড়িতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন- দশমীর দিন জামিনের আবেদনই করলেন না পার্থ, ফের ১৪ দিনের জেল হেফাজত


Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...