Sunday, April 5, 2026

উমা বিদায়ের দিনেই চন্দননগর-ভদ্রেশ্বরে জগদ্ধাত্রীর কাঠামো পুজো

Date:

Share post:

একদিকে বিষাদের সুর দুর্গার কৈলাসে পাড়ি। অপরদিকে হুগলি (Hoogli) জেলার বিখ্যাত জগদ্ধাত্রীপুজোর প্রস্তুতি শুরু। দশমীর দিন সকাল থেকেই চন্দননগর (Chandannagar) ও ভদ্রেশ্বরের বেশকিছু জগদ্ধাত্রী পুজো কমিটির মণ্ডপে জগদ্ধাত্রী প্রতিমা তৈরির কাঠামো পুজোর আয়োজন করা হয়।

বুধবার সকাল হুগলির গৌড়হাটি সর্বজনীন জগদ্ধাত্রীপুজো কমিটি ও গৌড়হাটির তেতুলতলার কাঠামো পুজো (Pujo) হল। ছিলেন জগদ্ধাত্রী পুজো কমিটির সভাপতি, সম্পাদক ও সদস্যরা।

চন্দননগরের জগদ্ধাত্রীপুজো বিশ্ব বিখ্যাত। আর সেই পুজোর আগমনী বার্তা শুরু হয়ে গেল এদিন থেকেই। চন্দননগর সহ ভদ্রেশ্বর এলাকার মানুষরা জানান বিজয়া দশমী মা দুর্গার বিদায়ের দিন মনে দুঃখ থাকলেও অপরদিকে আবার আনন্দও হচ্ছে যে মা জগদ্ধাত্রীপুজো চলে আসছে। আর এই পুজো নিয়ে শুধু যে ভদ্রেশ্বর বা চন্দননগর এর মানুষরাই মেতে উঠবে তা নয়, এই পুজো নিয়ে আবার মেতে উঠবে সমগ্র হুগলি জেলা থেকে পুরো বাংলার মানুষ।

 

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...