Saturday, April 4, 2026

বিসর্জনের মুহূর্তে যমুনা নদীতে হড়পা বানে তলিয়ে গেল নাবালক, নিখোঁজ আরও দুই যুবক

Date:

Share post:

মাল নদীর পর যমুনাতেও হড়পা বানে তলিয়ে গেল নাবালক। নিখোঁজ আরও দুই যুবক। দুর্গা প্রতিমা বিসর্জনের সময় দশমীর সন্ধ্যায় উত্তরপ্রদেশের আগ্রা এলাকায় এই ঘটনাটি ঘটেছে ।

আরও পড়ুন:মাল নদীতে প্রতিমা বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা: হড়পা বানে মৃত্যু, নিখোঁজ অনেকে

পুলিশ সূত্রে খবর, নিখোঁজ ওই ১৫ বছর বয়সি নাবালক সিকান্দ্রা থানা এলাকার বাসিন্দা। অন্য দুই নিখোঁজ যুবকের এক জনের বয়স ১৯, অপর জনের বয়স ২২। তাঁরা উভয়েই নিউ আগরা থানা এলাকার বাসিন্দা। তাঁদের খোঁজে জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ।

এদিকে প্রতিমা বিসর্জনের সময় জলপাইগুড়ির মালবাজারে বড়সড় বিপত্তি ঘটে মাল নদীতে । আচমকা হড়পা বানে ভেসে যান বহু মানুষ। এই ঘটনায় এখনও পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে। এখনও বেশ কয়েক জন নিখোঁজ।সেখানেও রাতভর চলে উদ্ধারকাজ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...