Wednesday, June 24, 2026

মাল নদীতে প্রতিমা বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা: হড়পা বানে মৃত্যু, নিখোঁজ অনেকে

Date:

Share post:

মালবাজারের (Malbazar) মাল নদীতে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় ভয়াবহ দুর্ঘটনা। আচমকা হড়পা বান নিরঞ্জন দিতে আসা অনেককে ভাসিয়ে নিয়ে যায়। তিনজনে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু।

এখনও পর্যন্ত নিখোঁজ কমপক্ষে ৪০জন। দশমীর সন্ধেয় মাল নদীতে প্রতিমা নিরঞ্জনের জন্য জড়ো হয় মালবাজার শহর ও চা বাগান সংলগ্ন অঞ্চলের বেশ কিছু পুজো কমিটি। ওই সময় হড়পা বান এলে বিসর্জন দিতে নদীতে নামা অনেকেই ভেসে যান। তাদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ। তিনটি মৃতদেহ এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে। নিখোঁজ কমপক্ষে ৪০ জন। জলের স্রোত বেশি থাকায় এবং অন্ধকারের কারণে উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। তবে এলাকায় প্রচুর আলো লাগানো হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে প্রতিমা নিরঞ্জন।

আরও পড়ুন- ফিরল আট বছর আগের স্মৃতি! ছন্দার পর আবার এভারেস্টজয়ী মহিলার মৃত্যু হিমালয়ে

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...