Thursday, June 25, 2026

বিসর্জনে মাইক বাজানো নিয়ে মারপিট, মৃত্যু যুবকের

Date:

Share post:

দুর্গাপুজোর বিসর্জনকে কেন্দ্র করে বচসা। সেখান থেকে হাতাহাতি। মারপিট। তাতেই মৃত্যু হল এক যুবকের। নিহতের নাম বাবুসোনা সাঁতরা। উৎসবের দিনে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়ায়।

জানা গিয়েছে, বিসর্জনের মাইক বাজানোকে কেন্দ্র করে বচসার সূত্রপাত। এই ঘটনার জেরে গুরুতর জখম হয় ৩৩ বছরের ওই যুবক। তাঁকে ঘিরে ধরে মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় ওই যুবককে বেথুয়াডহুরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অভিযোগ, মোবাইলে গান বাজছিল। বিসর্জনের হুড়োহুড়ির মধ্যে মোবাইলটি হারিয়ে যায়। যার মোবাইল সে তখন মোবাইল খোঁজার জন্য মাইক বন্ধ করতে বলে। এই নিয়েই বচসার সূত্রপাত। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে পঞ্চম সাঁতরা, রাজু সাঁতরা, সঞ্জীব সাঁতরা, গোষ্ঠ সাঁতরা ও কেষ্ট সাঁতরার দিকে। পরিকল্পনা করেই তারা বাবুসোনা সাঁতরাকে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। নাকাশিপাড়ায় থানার পুলিশ তদন্তে নেমেছে।

 

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...