Friday, April 3, 2026

সাহিত্যে নোবেল পেলেন ফরাসি লেখিকা অ্যানি আরনাউকস

Date:

Share post:

এবার সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন ফরাসি লেখিকা অ্যানি আরনাউকস। আজ, বৃহস্পতিবার সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি সাহিত্যে নোবেল বিজয়ী হিসেবে ফরাসি লেখিকার নাম বলা হয়েছে। সহজ ভাষায় উপন্যাস লেখার ক্ষেত্রে জনপ্রিয় অ্যানি আরনাউকস।

নোবেল অ্যাকাডেমির তরফের বলা হয়েছে, “সাহসিকতা এবং নিখুঁত লেখনীর মাধ্যমে ব্যক্তিগত স্মৃতির শিকড়কে একত্রিত করে যেভাবে তিনি ক্ষুরধার কলমে তা অনাবৃত করেছেন, সেই প্রেক্ষাপট থেকেই তাঁকে এই পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছে।”

প্রসঙ্গত, সাহিত্য জগতে অ্যানির পরিচিতি মূলত জীবনীমূলক রচনায়। যেমন– “A Woman’s Story” কিংবা “A Man’s place” অথবা “Simple Passion” অত্যন্ত জনপ্রিয় কাজ তাঁর। ১৯৭৪ সাল থেকে সাহিত্যচর্চা শুরু করেন এই ফরাসি লেখিকা। তাঁর লেখা অনেক বই ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। ২০১৯ সালে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজেও তাঁর নাম প্রতিযোগীদের তালিকায় ছিল।

আরও পড়ুন- বন্দিদশাতে প্রথম পুজো-জন্মদিন, আজ সারাদিন কীভাবে কাটল পার্থর


 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...