Tuesday, June 23, 2026

ফের দেশজুড়ে ইডির তল্লাশি, কেজরিওয়াল বললেন বিজেপির নোংরা রাজনীতি

Date:

Share post:

ফের একযোগে দেশের কমপক্ষে ৩৫টি জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আজ, শুক্রবার দিল্লি, পাঞ্জাব, হায়দরাবাদ। যার মধ্যে দিল্লির আবগারি নীতি সংক্রান্ত মামলাতেও তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। দিল্লির বাতিল হওয়া আবগারি নীতির নিয়মে যে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে সেই মামলাতেই এই তল্লাশি বলে জানা গিয়েছে। এদিন সাতসকালেই তদন্তকারী আধিকারিকরা একাধিক টিমে ভাগ হয়ে তল্লাশি শুরু করেছেন।

আবগারি কোম্পানি, ব্যবসায়ী, পরিবেশক ইত্যাদির সঙ্গে যুক্ত একাধিক জায়গায় নজর রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। তবে এদিন কোনও রাজনৈতিক নেতা কিংবা মন্ত্রীর বাড়ি বা দফতর নওয়াজ মূলত ব্যবসায়ী এবং ডিস্ট্রিবিউট্রদের বাড়িতেই তলাশি চালাচ্ছে ইডি।

এ প্রসঙ্গে টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি লিখেছেন, গত তিনমাস ধরে তিনশোরও বেশি সিবিআই এবং ইডি আধিকারিকরা পাঁচশোর বেশি জায়গায় তল্লাশি চালিয়েছেন। হন্যে হয়ে মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে প্রমাণ খুঁজছেন। কিন্তু কিছুই পাননি। কারণ, কিছুই হয়নি।

তাঁর আরও সংযোজন, প্রতিহিংসা ও নোংরা রাজনীতির জন্য কেন্দ্রীয় সংস্থার এই বিপুল সংখ্যক আধিকারিকের সময় নষ্ট করা হচ্ছে। কেন্দ্রের শাসক দল নিজেদের স্বার্থে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে।

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...